রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

লালপুরে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার- ২, ট্রাক্টর জব্দ

প্রতিবেদকের নাম
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৭৪ সময় দেখুন
৩০

লালপুরে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ২, ট্রাক্টর জব্দ

আবুল হাশেম
রাজশাহী প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলায় অবৈধভাবে জমি থেকে ভরাট বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। এসময় বালুবোঝাই একটি ট্রাক্টরও জব্দ করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ২ জুলাই রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বাকনাই কদমতলা মোড় এলাকায় মো. সান্টু আলীর ইটভাটা থেকে প্রায় ১০ মিটার দক্ষিণে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় জমি থেকে অবৈধভাবে ভরাট বালু উত্তোলনের সময় হাতেনাতে দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— সাব্বির আহম্মেদ ২৩, পিতা: সাজদার রহমান এবং বাপ্পি আলী ২৯, পিতা: লোকমান মোল্লা। তাদের বাড়ি লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে।

এ ঘটনায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫১ ধারায় লালপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৫, তারিখ: ২ জুলাই ২০২৬।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে একই দিন আদালতের মাধ্যমে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে।

অবৈধভাবে বালু উত্তোলনের ফলে কৃষিজমির উর্বরতা নষ্টসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। এ ধরনের কর্মকাণ্ড রোধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রাখা জরুরী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD