রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

সারাদেশের ন্যায় দীঘিনালায়ও শুরু হলো এইচএসসি পরীক্ষা, কেন্দ্রে অংশ নিচ্ছেন ১,৪৬৮ পরীক্ষার্থী

প্রতিবেদকের নাম
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৭৫ সময় দেখুন
৩৪

সারাদেশের ন্যায় দীঘিনালায়ও শুরু হলো এইচএসসি পরীক্ষা, কেন্দ্রে অংশ নিচ্ছেন ১,৪৬৮ পরীক্ষার্থী

মোঃ হাচান আল মামুন
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

সারাদেশের ন্যায় খাগড়াছড়ির দীঘিনালায়ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা।
দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে এবার মোট ১,৪৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। এর মধ্যে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ১,২৪৫ জন, কুজেন্দ্র মল্লিকা কলেজের ১৭৩ জন এবং বাবুছড়া কলেজের ৫০ জন পরীক্ষার্থী রয়েছেন।
পরীক্ষার প্রথম দিন সকাল থেকেই কেন্দ্র প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হতে শুরু করেন। অভিভাবকদের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণ প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। প্রয়োজনীয় তল্লাশি ও আনুষ্ঠানিকতা শেষে পরীক্ষার্থীরা হাসিমুখে নিজ নিজ পরীক্ষার হলে প্রবেশ করেন।
কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD