রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

সানজিদার শোকার্ত পরিবারের খোঁজ নিলেন জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম – দিলেন আর্থিক সহায়তা

প্রতিবেদকের নাম
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৬২ সময় দেখুন
৩০

সানজিদার শোকার্ত পরিবারের খোঁজ নিলেন জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম – দিলেন আর্থিক সহায়তা

আরিফ শেখ
রংপুর প্রতিনিধিঃ

রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার ৯ বছর বয়সী শিশু সানজিদার শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সানজিদার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৩টায় আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানীপাড়ায় নিহত সানজিদার বাড়িতে যান রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। তিনি শোকসন্তপ্ত বাবা-মায়ের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং সার্বিক খোঁজখবর নেন।

এ সময় সাইফুল ইসলাম বলেন,”এই নৃশংস ও বর্বরোচিত হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।”তিনি সানজিদা হত্যাকাণ্ডে জড়িত অপরাধীর দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। একই সাথে যেকোনো প্রয়োজনে সানজিদার পরিবারের পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন তিনি।

অনুদানের অর্থ হস্তান্তরের সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু,সহ সভাপতি আলহাজ্ব আহসান হাবীব খান(সাবু),জেলা বিএনপির সদস্য মতিয়ার রহমান, সাবেক উপজেলা আহ্বায়ক মাখদুম আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

পরিবারের পাশে দাঁড়ানোর এই কর্মসূচির আগে, দুপুরে সাইফুল ইসলাম তারাগঞ্জ উপজেলার ইকরচালী বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD