রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

রংপুরে ডিবি’র অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি আটক-১

প্রতিবেদকের নাম
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৭২ সময় দেখুন
৩১

রংপুরে ডিবি’র অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার,মাদক কারবারি আটক-১

স্টাফ রিপোর্টার
রংপুর।

রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিক নির্দেশনায়,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)রংপুর এর তত্ত্বাবধানে রংপুর জেলা পুলিশের ডিবি’র ১টি চৌকস টিম গংগাচড়া মডেল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে (৩০ জুন) রাত ১১:০৫ ঘটিকায় গংগাচড়া মডেল থানাধীন ০৫ নম্বর লক্ষ্মীটারী ইউনিয়নের পূর্ব ইচলী মৌজাস্থ খাঁড়ারভাঁজ ব্রীজের উপর (বালারঘাট বাজার টু গঙ্গাচড়া বাজারগামী পাকা রাস্তার উপর) অভিযুক্ত সুমন মিয়াকে গ্রেফতারপূর্বক তার হেফাজত হতে বিশেষ কায়দায় রক্ষিত ৩ কেজি গাঁজা উদ্ধার করে। এছাড়া দ্রুত অভিযুক্তের হেফাজত হতে মাদক ব্যবসায়ীর কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও একটি ১৫০ সিসি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এ সময় উদ্ধার করা হয়। সকল আলামত জব্দতালিকা মূলে জব্দ করা হয়।

ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই অভিযুক্তকে আলামতসহ হাতে-নাতে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্ত হতে প্রাপ্ত নাম ঠিকানা:
মোঃ সুমন মিয়া (১৯), পিতা: মোঃ নবিউল হক, সাং: পশ্চিম ফুলমতি, পোস্ট: নওডাঙ্গা, থানা: ফুলবাড়ী,
জেলা: কুড়িগ্রাম।

অতঃপর জব্দকৃত আলামত ও অভিযুক্তকে গংগাচড়া মডেল থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে গংগাচড়া মডেল থানায় মাদক আইনে ১টি মামলা রুজু করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD