রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

জামালপুরে পরকীয়ার জেরে দোকান লুট ও বাড়ি ভাঙচুর নিরাপত্তাহীনতায় পরিবার

প্রতিবেদকের নাম
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৮৪ সময় দেখুন
৩৪

জামালপুরে পরকীয়ার জেরে দোকান লুট ও বাড়ি ভাঙচুর নিরাপত্তাহীনতায় পরিবার

মোঃ আনেয়ার হোসাইন
বিশেষ প্রতিনিধি

জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরশী কান্দারপাড়া এলাকায় প্রতিবেশী গৃহবধূকে নিয়ে পালানো ও পরবর্তীতে প্রতিবাদ করায় দোকান লুটপাট ও বাড়ি ভাঙচুরের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আকরাম হোসেন (আকরাম মিস্ত্রি) বাদী হয়ে স্থানীয় ওয়ার্ড যুবদল নেতা আরজু মিয়াসহ চারজনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, আকরাম মিয়ার স্ত্রীর সাথে দীর্ঘ দিন ধরে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন তিতপল্লার চরশি কান্দারপাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে রাজনৈতিক নেতা আরজু মিয়া। গত এক বছর ধরে আরজু মিয়া আকরাম মিয়ার স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। সর্বশেষ জামালপুর পৌর শহরের কাচারিপাড়া সংলগ্ন খালেকের মোড় এলাকায় একটি ভাড়া বাসায় অবস্থানকালে তারা স্থানীয় জনতার হাতে আটক হন। এরপর আকরাম মিয়া তার স্ত্রীকে তালাক প্রদান করেন।

​ভুক্তভোগীর দাবি, তালাক দেওয়ার পরপরই গত ৮ জুন রাতে আরজু মিয়া ও তার সহযোগীরা আকরাম মিয়ার বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অটোরিকশার ব্যাটারি, মটর, নগদ ৯০ হাজার টাকা ও তামা-কাসার তৈজসপত্রসহ প্রায় কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে আকরাম মিয়ার ছেলে সাব্বির হোসেন ও আকরামকে তারা পিটিয়ে জখম করে।

​ভুক্তভোগীর ছেলে সাব্বির হোসেন অভিযোগ করে জানায়, ‘আরজু আমাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। চাঁদা না দেওয়াতেই আমার সৎ মায়ের সাথে সম্পর্ক গড়ে তোলায় বাধা দেওয়ায় তারা আমাদের সর্বস্ব লুট করে নিয়ে গেছে। বর্তমানে আমরা প্রাণনাশের হুমকির মুখে আছি। বিবাদীরা আমাদের পেছনে লোক লাগিয়ে রাখছে আমাদেরকে যেখানে পাবে সেখানে মারবে আমরা এখন বাড়ি ঘর ছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছি।
‘
​আকরাম মিয়ার ৫ বছরের শিশু কন্যা রুমানা কান্নাজড়িত কণ্ঠে বলে, ‘আমার মাকে তারা নিয়ে গেছে, আমাদের দেখাশোনা করার কেউ নেই আমি এক বেলা খাই আরেক বেলা না খেয়ে থাকি । আমি আমার মাকে ফিরে পেতে চাই।’

​তবে এই বিষয়ে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আরজু মিয়া মুঠোফোনে বলেন, ‘আমি রাজনৈতিক ব্যক্তি আমি ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ।’ তার স্ত্রী আসমা বেগমও একইভাবে অভিযোগটি অস্বীকার করেছেন।

​এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা ও জামালপুর সদর থানার এসআই শফিকুল ইসলাম জানান, ‘অভিযোগ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সে সময় উভয় পক্ষ পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বর্তমানে পরিস্থিতির অবনতি হয়েছে কি না, তা আমরা খোঁজ নিয়ে দেখছি। অভিযোগের সত্যতা পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

​এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারটি বর্তমানে আইনি সহায়তা ও জীবনের নিরাপত্তা দাবি করছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD