রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

মাছ ধরার জালে ধরা পড়ল ৮ ফুটের বার্মিজ অজগর, দীঘিনালায় উদ্ধার শেষে বন বিভাগের জিম্মায়।

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৭৫ সময় দেখুন
৩৫

মাছ ধরার জালে ধরা পড়ল ৮ ফুটের বার্মিজ অজগর, দীঘিনালায় উদ্ধার শেষে বন বিভাগের জিম্মায়।

মোঃ হাচান আল মামুন
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার একটি মাছ ধরার জালে ধরা পড়েছে প্রায় ৮ ফুট লম্বা বার্মিজ প্রজাতির একটি অজগর। স্থানীয়দের তাৎক্ষণিক সহযোগিতা এবং পরিবেশকর্মীদের উদ্যোগে উদ্ধার হওয়া সাপটি পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগ জানিয়েছে, প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে অজগরটিকে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
সোমবার (২৯ জুন) সকাল ৯টার দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের উত্তর হাচিনসনপুর এলাকার একটি জমির পানি নিষ্কাশনের নালায় স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিনের মাছ ধরার জালে অজগরটি আটকা পড়ে। বিশাল আকৃতির সাপটি দেখতে স্থানীয়দের ভিড় জমে এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্বেচ্ছাসেবী সংগঠন ন্যাচার কনজারভেশন অ্যালায়েন্স-এর সংগঠক হৃদয় বড়ুয়া স্থানীয়দের সহযোগিতায় অজগরটি নিরাপদে উদ্ধার করেন। পরে সেটি মেরুং রেঞ্জের বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
মেরুং রেঞ্জের উপ-বনরক্ষক কর্মকর্তা মো. জাফরুল্লাহ জানান, উদ্ধার হওয়া বার্মিজ অজগরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং ওজন ৭ কেজি ৮০০ গ্রাম। বর্তমানে এটি বন বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে অজগরটিকে তার প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
তিনি আরও বলেন, বার্মিজ অজগর বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণীর একটি গুরুত্বপূর্ণ প্রজাতি। বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করলে আতঙ্কিত হয়ে হত্যা বা ক্ষতি না করে দ্রুত বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত।
পরিবেশকর্মীদের মতে, সাম্প্রতিক সময়ে বনাঞ্চলসংলগ্ন এলাকায় বন্যপ্রাণীর বিচরণ বাড়ছে। তাই মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করতে সচেতনতা এবং দ্রুত উদ্ধার কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD