June 29, 2026, 7:08 pm
শিরোনাম :
৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে পরকীয়ায় মত্ত স্বামী, বিচার চেয়ে দ্বারে দ্বারে ভুক্তভোগী পরিবার কটিয়াদীতে ২২ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, নগদ ৩৮ হাজার টাকা উদ্ধার টুঙ্গিপাড়ায় ফুল দিয়ে সাজানো গাড়িতে চড়ে অবসরে গেলেন এসআই ছবির কুলিয়ারচরে পুলিশের বিশেষ অভিযান: ১০ বছরের সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার-৭ কুলিয়ারচরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ; অপসারণের দাবি এলাকাবাসীর মাছ ধরার জালে ধরা পড়ল ৮ ফুটের বার্মিজ অজগর, দীঘিনালায় উদ্ধার শেষে বন বিভাগের জিম্মায়। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত টুঙ্গিপাড়ার কৃতী সন্তান মুফতি আবু উবাইদা দুধকুমার নদের পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে মাদারগঞ্জে ভ্যান চালক ফাঁসীতে ঝুলে আত্মহত্য জামালপুরের সরিষাবাড়ীতে সরকারি রাস্তা বন্ধ,অবরুদ্ধ ১৬ পরিবার,প্রশাসনের হস্তক্ষেপ কামনা

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত টুঙ্গিপাড়ার কৃতী সন্তান মুফতি আবু উবাইদা

প্রতিবেদকের নাম
  • Update Time : Monday, June 29, 2026
  • 50 সময় দেখুন

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত টুঙ্গিপাড়ার কৃতী সন্তান মুফতি আবু উবাইদা

মো: রাকিবুজ্জামান
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি গ্রামের কৃতী সন্তান হাফেজ মাওলানা মুফতি আবু উবাইদা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচনে প্রথম স্থান অর্জন করে গোপালগঞ্জসহ সমগ্র দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। তাঁর এই অসাধারণ অর্জনে এলাকাজুড়ে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

বর্তমানে তিনি গোপালগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সুমধুর কিরাত, জ্ঞানগর্ভ খুতবা এবং ইসলামের সঠিক শিক্ষা প্রচারের মাধ্যমে তিনি ইতোমধ্যে একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন। পাশাপাশি সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় তাঁর নিরলস প্রচেষ্টা সর্বমহলে প্রশংসিত।

শিক্ষাজীবনেও তিনি সমানভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পাশাপাশি আলিয়া মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে সর্বোচ্চ ডিগ্রি কামিল অর্জন করেছেন। দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে নিজেকে গড়ে তোলার মাধ্যমে তিনি তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তাঁর এই সাফল্যের পেছনে বাবা-মায়ের অবদান অনস্বীকার্য। তাঁর বাবা হাফেজ আব্দুল হান্নান গোপালগঞ্জ কোর্ট মসজিদ মাদ্রাসার সাবেক প্রধান হাফেজ এবং গোপালগঞ্জ কলেজ মসজিদের সাবেক ইমাম হিসেবে দীর্ঘদিন দ্বীনের খেদমত করে আসছেন। অন্যদিকে, মায়ের অক্লান্ত ত্যাগ, স্নেহ, দোয়া ও সুশিক্ষা তাঁর জীবনের ভিত্তিকে সুদৃঢ় করেছে। বাবা-মায়ের আদর্শ, দিকনির্দেশনা ও দোয়ার ফলেই তিনি আজ জাতীয় পর্যায়ে এই সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছেন।

তাঁর এ গৌরবোজ্জ্বল অর্জনের খবরে দেশের বিশিষ্ট আলেম-ওলামা, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে ঘিরে শুভেচ্ছা ও প্রশংসার জোয়ার বইছে।

এলাকাবাসীর প্রত্যাশা, হাফেজ মাওলানা মুফতি আবু উবাইদা ভবিষ্যতেও ইসলামের সুমহান আদর্শ প্রচার, মানবকল্যাণ এবং দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবেন। তাঁর এই অর্জন নতুন প্রজন্মকে দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও আদর্শিক নেতৃত্বের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD