রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

সরকারি ত্রাণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতায় প্রশংসিত জলঢাকার পিআইও নাহিদুজ্জামান

প্রতিবেদকের নাম
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১০২ সময় দেখুন
৩৫

সরকারি ত্রাণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতায় প্রশংসিত জলঢাকার পিআইও নাহিদুজ্জামান

শাহীনুর রহমান
নীলফামারী,প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকা
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নাহিদুজ্জামান দায়িত্ব গ্রহণের পর থেকে সরকারি ত্রাণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রশংসিত হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জিআর (GR) কর্মসূচির চাল, টিআর (TR) কর্মসূচির অর্থ, কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) ও কাবিটা (কাজের বিনিময়ে টাকা) কর্মসূচিসহ বিভিন্ন সরকারি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম নির্ধারিত নীতিমালা অনুযায়ী সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়ন করা হয়েছে। প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে তিনি নিয়মিত তদারকি ও মনিটরিং করেছেন।
এছাড়া উপজেলার বিভিন্ন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজেও তিনি গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন করেন। ফলে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি অনিয়ম ও দুর্নীতির সুযোগ অনেকাংশে কমেছে বলে স্থানীয়দের দাবি।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান বলেন,
“সরকারি বরাদ্দ জনগণের আমানত। তাই প্রতিটি কর্মসূচি শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বাস্তবায়ন করাই আমাদের অঙ্গীকার। কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।”
স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, ভবিষ্যতেও একই নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি জলঢাকার উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও গতিশীল করবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD