রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

টুঙ্গিপাড়ায় ১,৩০০ কৃষকের হাতে বিনামূল্যে বীজ-সার ও কৃষি উপকরণ

প্রতিবেদকের নাম
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১০৩ সময় দেখুন
৩৭

মোঃ রাকিবুজ্জামান
টুংগীপাড়া, গোপালগঞ্জ(প্রতিনিধি)

২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ১ হাজার ৩০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার, ফলজ ও ঔষধি চারা এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (২৮ জুন) বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম। অনুষ্ঠানে তিনি সভাপতিত্বও করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাকিবুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাকচী, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ উপকারভোগী কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও হর্টিকালচার সেন্টারের সরবরাহকৃত কৃষি উপকরণ উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রস্তুতকৃত অগ্রাধিকারভিত্তিক তালিকা অনুযায়ী কৃষকদের মধ্যে বিতরণ করা হয়।

প্রণোদনা কর্মসূচির আওতায় ৭০০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি উফশী আমন ধানের বীজ ও ২০ কেজি রাসায়নিক সার প্রদান করা হয়। এছাড়া ৬০০ জন কৃষকের মধ্যে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ, বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২ হাজার ৪০০টি ফলজ ও ঔষধি চারা, রাসায়নিক সার, জৈব সার (গোবর সার) এবং সবজি চাষের জন্য প্রয়োজনীয় বাঁশের খুঁটি বিনামূল্যে বিতরণ করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও জহিরুল আলম বলেন, “সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের উৎপাদন ব্যয় হ্রাস এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। বিতরণকৃত উপকরণ যথাযথভাবে ব্যবহার করে কৃষকরা যেন উৎপাদন আরও বাড়াতে পারেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাকিবুল ইসলাম বলেন, “সরকারের কৃষিবান্ধব এ কর্মসূচির মাধ্যমে প্রান্তিক কৃষকরা সরাসরি উপকৃত হচ্ছেন। মাঠপর্যায়ে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কৃষকদের সার্বিক কারিগরি সহায়তা প্রদান অব্যাহত রাখবেন।”

অনুষ্ঠান শেষে উপকারভোগী কৃষকদের হাতে বিনামূল্যে বীজ, সার, ফলজ ও ঔষধি চারা এবং অন্যান্য কৃষি উপকরণ তুলে দেওয়া হয়। এ সময় কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD