June 25, 2026, 8:20 pm
শিরোনাম :
নরসিংদীর নিখোঁজের তিন দিন পর ইব্রাহিম নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। কুমিল্লা নগরীর কাটাবিলে দুই গ্রুপের সংঘর্ষ ও গুলিবর্ষণে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী গুলিবিদ্ধ নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক আবু শামাকে রাজকীয় বিদায় সংবর্ধনা। নোয়াখালী চৌমুহনীতে আবাসিক হোটেল থেকে আটক ১৪ সিদরাতুল মুনতাহার কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ২০ পিস ইয়াবা উদ্ধার, মাদক কারবারি আটক-১ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত সামাজিক দায়বদ্ধতায় ওয়ালটন, টুঙ্গিপাড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা

দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • Update Time : Thursday, June 25, 2026
  • 7 সময় দেখুন

দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

মোঃ হাচান আল মামুন
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আদালতের দুইটি জিআর মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার এএসআই (নিরস্ত্র) মো. সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় জিআর-৫৮/২৫ ও জিআর-২৮/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. ফজর আলী (২০)-কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফজর আলী কবাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি মনু মিয়ার ছেলে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে আদালতের জারি করা দুইটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD