June 25, 2026, 7:27 pm
শিরোনাম :
নরসিংদীর নিখোঁজের তিন দিন পর ইব্রাহিম নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। কুমিল্লা নগরীর কাটাবিলে দুই গ্রুপের সংঘর্ষ ও গুলিবর্ষণে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী গুলিবিদ্ধ নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক আবু শামাকে রাজকীয় বিদায় সংবর্ধনা। নোয়াখালী চৌমুহনীতে আবাসিক হোটেল থেকে আটক ১৪ সিদরাতুল মুনতাহার কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ২০ পিস ইয়াবা উদ্ধার, মাদক কারবারি আটক-১ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত সামাজিক দায়বদ্ধতায় ওয়ালটন, টুঙ্গিপাড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা

রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ২০ পিস ইয়াবা উদ্ধার, মাদক কারবারি আটক-১

প্রতিবেদকের নাম
  • Update Time : Thursday, June 25, 2026
  • 30 সময় দেখুন

রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ২০ পিস ইয়াবা উদ্ধার, মাদক কারবারি আটক-১

স্টাফ রিপোর্টার
রংপুর।

রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এর দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর এর তত্ত্বাবধানে জেলা ডিবি’র ১টি চৌকস টিম মিঠাপুকুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে (২৫ জুন) ১২: ২৫ মিনিটের দিকে মিঠাপুকুর থানাধীন ১০ নং বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদ পুর মৌজাস্থ নিশ্চিন্তপুর (বয়ড়া)গ্রামে অভিযুক্ত মোঃ আল-আমিন এর বসতবাড়ির শয়ন কক্ষের ভিতর হতে তার হেফাজত হতে বিশেষ কায়দায় রক্ষিত ২০(বিশ) পিস মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করে ও আলামত সাক্ষীদের উপস্থিতে জব্দ তালিকা মুলে জব্দ করেন।

ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই অভিযুক্তকে আলামতসহ হাতে-নাতে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্ত হতে প্রাপ্ত নাম ঠিকানা: ০১। মোঃ আল আমিন মিয়া(৪২), পিতা-মোঃ আবু কালাম, মাতা- সুরতন বেগম, সাং-নিশ্চিন্তপুর (বয়ড়া), থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর।

অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে মিঠাপুকুর থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে মিঠাপুকুর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে যার মামলা নং-৬০, তারিখ- ২৫/০৬/২০২৬ খ্রি. ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ সারণীর ১০(ক)।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD