রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৫৫ সময় দেখুন
৩৫

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকনাফ উপজেলা প্রতিনিধি

টেকনাফ উপজেলা প্রেসক্লাবকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন ২০২৬) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব হোসেন আশিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোলতান আহমদ, সদস্য আনোয়ার হোসেন, কামরুল ইসলাম এবং এস কে জাফর।
সভাপতি নুরুল হোসাইন বলেন, “টেকনাফ উপজেলা প্রেসক্লাবকে একটি ঐক্যবদ্ধ, দায়িত্বশীল ও জনমুখী সাংবাদিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে সকল সদস্যকে আন্তরিকতা, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে।”
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ প্রেসক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD