রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকার নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে নুজসাত জাহান (১৮) নামে এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে

প্রতিবেদকের নাম
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৭০ সময় দেখুন
৩০

রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকার ‘নর্থ ভিউ’হোটেলের ছাদ থেকে পড়ে নুজসাত জাহান (১৮) নামে এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে

বিশেষ প্রতিনিধি

গত সোমবার (২২ জুন) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নুজসাত রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি নগরীর খলিফাপাড়া এলাকার নজরুল ইসলামের মেয়ে।

​ঘটনার সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৪টা ৫৪ মিনিটে নুজসাত একাই হোটেলটির লিফটে করে সরাসরি ছাদে ওঠেন। ফুটেজে দেখা গেছে, ছাদের এক কোণে বসে তিনি দীর্ঘক্ষণ মুঠোফোনে কথা বলছিলেন। পরে বিকেল ৫টা ৪২ মিনিটের দিকে তিনি ছাদের রেলিংয়ের ওপর গিয়ে বসেন এবং এক পর্যায়ে রহস্যজনকভাবে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃ*ত ঘোষণা করেন।
​নিহতের মা আফসানা পারভীন জিনা জানান, নুজসাত দুপুরে আইসিটি প্রাইভেট পড়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিল। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, নুজসাত তাদের হোটেলের কোনো নিবন্ধিত গ্রাহক ছিলেন না।

​এই ঘটনাকে ঘিরে স্থানীয়ভাবে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কিছু সূত্র থেকে জানা গেছে যে, এই মৃত্যুর নেপথ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহভাজন হিসেবে রংপুর মেডিকেল কলেজের এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক বা গ্রেফতার করেছে বলে শোনা যাচ্ছে। যদিও পুলিশ বা তদন্ত সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেনি।
পুলিশের ভ্যানে বসা অবস্থায় ওই মেডিকেল শিক্ষার্থী সাংবাদিকদের কাছে বলেছেন, নুজসাত তার কাছে টিউশনি পড়তেন। একসময় তিনি জানতে পারেন- নুজসাত তাকে পছন্দ করেন, আর এ জন্য তাকে তিনি টিউশনি থেকে বাদ দেন। পরে তার মায়ের অনুরোধে তিনি নুজসাতকে আরেকটি ব্যাচে টিউশনি পড়ানো শুরু করেছিলেন।

​রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত কিছু,তা এখনো নিশ্চিত নয়। ঘটনাস্থল থেকে নুজসাতের মোবাইল ফোনটি উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং সিসিটিভি ফুটেজসহ যাবতীয় তথ্য বিশ্লেষণ করে মৃত্যুর প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে ডিবি, পিবিআই এবং সিআইডির একাধিক টিম কাজ করছে।
​এদিকে এই মেধাবী ছাত্রীর অকাল মৃত্যুতে তার পরিবারসহ সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হলে এবং আলামতগুলো যাচাই-বাছাই শেষে আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

​

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD