রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও ব্যতিক্রমী পুরস্কার বিতরণ।

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২২৬ সময় দেখুন
৪০

দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও ব্যতিক্রমী পুরস্কার বিতরণ।

মোঃ হাচান আল মামুন
দীঘিনালা(খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে প্রথম প্রান্তিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব অনুকম্পা চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এ কে এম বদিউজ্জামান।
প্রথম প্রান্তিক পরীক্ষার ফলাফল প্রকাশের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে প্রতিটি শ্রেণি থেকে সর্বোচ্চ উপস্থিতি থাকা একজন করে শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এ উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মাদার অব দ্য মান্থ (Month of the Mother)” সম্মাননা প্রদান। সন্তানের শিক্ষা, শৃঙ্খলা ও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে বিশেষ অবদান রাখায় একজন অভিভাবক মাকে এ সম্মাননায় ভূষিত করা হয়। ব্যতিক্রমী এ আয়োজন উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে।
সভাপতির বক্তব্যে জনাব অনুকম্পা চাকমা বলেন, একটি বিদ্যালয়ের ভালো ফলাফল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টার ওপর নির্ভরশীল। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর ক্ষেত্রে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামান শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও উপস্থিতির গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে বিদ্যালয় ও পরিবারের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি একজন শিক্ষার্থীর সফলতার ভিত্তি গড়ে দেয়।
অনুষ্ঠান শেষে কৃতী ও সর্বোচ্চ উপস্থিতি অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া ‘মাদার অব দ্য মান্থ’ নির্বাচিত অভিভাবককেও সম্মাননা প্রদান করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD