রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

তারাগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১১০ সময় দেখুন
৪৯

তারাগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ রহমত মন্ডল
স্টাফ রিপোর্টারঃ

রংপুরের তারাগঞ্জ উপজেলা-এ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (Disinformation) ও অপপ্রচারের বিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পর্যায়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ জুন) সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী অফিসার মোনাব্বর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

ইউএনও মোনাব্বর হোসেন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের নেতিবাচক প্রভাব তুলে ধরে এসবের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং তথ্য যাচাই করে প্রচার , ডিজিটাল যুগে তথ্যের দ্রুত বিস্তারের কারণে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই এ ধরনের তথ্য সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে এবং যাচাইকৃত তথ্যের ওপর নির্ভর করতে হবে। একই সঙ্গে সামাজিক সম্প্রীতি ও জননিরাপত্তা বজায় রাখতে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের আহ্বান করেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা এবং অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD