June 19, 2026, 8:42 pm
শিরোনাম :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড রংপুরে মাদক কারবারি শিউলিকে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও সমাবেশ কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ নরসিংদীর শিবপুরে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষকের মৃতদেহ উদ্ধার। লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম: ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা বগুড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের মাদক কারবারি গ্রেফতার। পরীমণির সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’, চাকরি হারাচ্ছেন এডিসি সাকলায়েন জনগণের দোড়গোড়ায় সেবা: জেলা পরিষদের উন্নয়নে অনন্য নজির অধ্যাপক থানজামা লুসাইয়ের গোপালগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক জমি দখল-চাঁদাবাজির অভিযোগে খালিদের বিরুদ্ধে প্রতিকার চেয়ে আবেদন।

রংপুরে মাদক কারবারি শিউলিকে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও সমাবেশ

প্রতিবেদকের নাম
  • Update Time : Friday, June 19, 2026
  • 18 সময় দেখুন

রংপুরে মাদক কারবারি শিউলিকে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও সমাবেশ

স্টাফ রিপোর্টার
রংপুর।

আজ (১৯ জুন) শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকা থেকে রংপুর সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের শালবন মিস্ত্রিপাড়া এলাকায় চিহ্নিত মাদক কারবারি ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত আঞ্জুমান আক্তার শিউলিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইন্দিরা মোড়ে এসে শেষ হয়।

বিক্ষুব্ধ এলাকাবাসী এবং শালবন মিস্ত্রিপাড়া যুব সামাজিক সংগঠনের ব্যানারে আয়োজিত এই মিছিলে অংশগ্রহণকারীরা মাদক সম্রাজ্ঞী শিউলির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে আঞ্জুমান আক্তার শিউলি এলাকায় মাদকের আখড়া তৈরি করে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন, যার ফলে তরুণ প্রজন্ম ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। অতীতে এলাকাবাসীর প্রতিবাদের মুখে তিনি এলাকা ছাড়তে বাধ্য হলেও বর্তমানে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

সমাবেশে বক্তব্য প্রদানকারী বক্তারা দাবি করেন, সামাজিক শৃঙ্খলা ও পরিবেশ রক্ষার স্বার্থে শিউলির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন শিউলি হটাও আন্দোলন কমিটির সভাপতি এনামুল হক হাজী, ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরনবী ফুলু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাহিদ হাসনা ও রফিকুল ইসলাম রফিক। এ সময় বক্তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে তাকে গ্রেপ্তারের জোর দাবি জানান।

সাবেক কাউন্সিলর নুরনবী ফুলু বলেন, এলাকার সাধারণ মানুষ মাদক ও অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। প্রশাসনের কাছে আহ্বান জানানো হয়েছে যেন বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়। অন্যথায় এলাকাবাসী বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন আন্দোলনকারীরা। এ ঘটনায় স্থানীয়রা ও ভুক্তভোগী পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD