রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

বগুড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের মাদক কারবারি গ্রেফতার।

প্রতিবেদকের নাম
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৮৪ সময় দেখুন
৮৪

বগুড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের মাদক কারবারি গ্রেফতার।

বিশেষ প্রতিনিধি

বগুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ হাজার পিস নিষিদ্ধ ঘোষিত ইয়াবা ট্যাবলেটসহ কক্সবাজারের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএমসি)।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কলেজপাড়া এলাকার মৃত নূর আহমদের ছেলে মো. আব্দুল করিম (৩৯)।

মঙ্গলবার (১৭ জুন) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে একটি মাদকের চালান উত্তরাঞ্চলের দিকে পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার গোকুল এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে নিউ চলাচল ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অরিন পরিবহনের একটি যাত্রীবাহী কোচকে থামানোর সংকেত দেওয়া হলে বাসটি সংকেত উপেক্ষা করে গোকুল এলাকা অতিক্রম করে গাইবান্ধার দিকে চলে যায়। পরে রেইডিং টিম বাসটিকে অনুসরণ করে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় হুদা মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারের সামনে আটক করে।

পরে বাসের এ-৪ নম্বর সিটে বসা টিকিটবিহীন যাত্রী মো. আব্দুল করিমের দেহ ও বহনকৃত ব্যাগ তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আব্দুল করিম দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এদিকে উদ্ধার হওয়া মাদকের চালানের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD