June 15, 2026, 8:28 pm
শিরোনাম :
গোপালগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক জমি দখল-চাঁদাবাজির অভিযোগে খালিদের বিরুদ্ধে প্রতিকার চেয়ে আবেদন। জাতীয় বৃক্ষরোপণ দিবসে বর্নি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উখিয়ায় মেরিন ড্রাইভে ১০০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক, মাইক্রোবাস জব্দ! জামালপুরে ব্যবসায়ী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার বাবার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা সনদে ২৫ বছর চাকরি দুবাই যেতে আর দীর্ঘ অপেক্ষা নয়, ৪৮ ঘণ্টার মধ্যেই মিলবে ৩০ ও ৬০ দিনের ট্যুরিস্ট ভিসা! হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্রাক সীডের কর্মশালা জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে বিজিবির অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ ও ৪২ বস্তা জিরা উদ্ধার

জাতীয় বৃক্ষরোপণ দিবসে বর্নি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিবেদকের নাম
  • Update Time : Saturday, June 13, 2026
  • 10 সময় দেখুন

জাতীয় বৃক্ষরোপণ দিবসে বর্নি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

জাতীয় বৃক্ষরোপণ দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ কর্মসূচির আয়োজন করেন বর্নি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামাদ মুন্সী ও ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবির।

কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন স্থানে আম, আমড়া, পেয়ারা, চম্পলসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় আয়োজকরা বলেন, “ফলজ, বনজ ও ঔষধি—এই তিন ধরনের গাছ বেশি বেশি রোপণ করি, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলি।” তারা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের বিকল্প নেই উল্লেখ করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবির, ১নং ওয়ার্ড ইউপি সদস্য ইমরুল সরদার, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য রিপন শেখ, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য সোহরাব হোসেন, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য বাদশা মিয়া, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সুইটি আক্তার, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য তারিন আক্তার এবং বর্নি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুমন শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD