রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

উখিয়ায় মেরিন ড্রাইভে ১০০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক, মাইক্রোবাস জব্দ!

প্রতিবেদকের নাম
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৯৭ সময় দেখুন
৯২

উখিয়ায় মেরিন ড্রাইভে ১০০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক, মাইক্রোবাস জব্দ!

মো:গিয়াসউদ্দিন
কক্সবাজার প্রতিনিধি

উখিয়ায় মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাসসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়া থানাধীন জালিয়াপালং ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়কের ড্রিম হলিডে রিসোর্টের সামনে থেকে তাদের আটক করা হয়।আটককৃত ব্যক্তিরা হলেন—১. মোঃ এনামুল হক (২৬), পিতা- ফরিদুল আলম, সাং- দক্ষিণ লেঙ্গুরবিল (৩ নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউনিয়ন)।২. জিয়াউর রহমান (২৫), পিতা- আব্দুর রহমান, সাং- নাইট্যংপাড়া (১ নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা)।অভিযানে উদ্ধারকৃত আলামত:১০০ কেজি গাঁজা০১টি মাইক্রোবাস (চাবিসহ)০২টি মোবাইল ফোনমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোনের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করে। সন্দেহভাজন মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশি চালালে ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনে জড়িত থাকায় দুই যুবককে হাতেনাতে গ্রেপ্তার এবং গাড়িটি জব্দ করা হয়।এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক জনাব কাজী দিদারুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় উখিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে এবং মাদকের অবৈধ উৎপাদন, পরিবহন ও বিক্রয়ের বিরুদ্ধে তাদের ‘শূন্য সহনশীলতা’ (জিরো টলারেন্স) নীতি ও এই চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD