রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত

প্রতিবেদকের নাম
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫৮ সময় দেখুন
৩১

জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত

আলমাস হোসেন আওয়াল
ইসলামপুর প্রতিনিধি জামালপুর

জমি নিয়ে বিরোধ জেরে জামালপুরে ভাতিজার হামলায় চাচা আব্দুল হক (৪৫) নিহত হয়েছে। এ ঘটনায় আব্দুল হকের স্ত্রী জুলেখা বেগম (৪১) আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (৬জুন) দুপুরে জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের লক্ষ্মীরচর মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল হক ওই এলাকার মৃত মনসুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে,দীর্ঘদিন ধরে নিজেদের পৈত্রিক কৃষি জমি নিয়ে আব্দুল হক ও তার ভাতিজা সালামের সাথে বিরোধ চলছিলো। বিরোধী জমির থাকায় ধান কেটে তা মাড়াই করতে যান আব্দুল হক। এতে ক্ষিপ্ত হয়ে তার ভাতিজা সালাম ও তার স্ত্রীসহ আরো দুই-তিনজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল হক ও তার স্ত্রী জুলেখা বেগমের উপর হামলা চালায়। হামলায় ভাতিজা সালামের আঘাতে চাচা আব্দুল হক ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হয় আব্দুল হকের স্ত্রী জুলেখা বেগম। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত আব্দুল হকের অন্য ভাতিজা রোকন মিয়া বলেন, সালামদের সাথে আমার চাচার অনেক আগে থেকেই জমি নিয়ে দ্বন্দ্ব। সালাম দীর্ঘদিন বিদেশে ছিলো। সে কিছুদিন আগে দেশে এসেই কাকার সাথে ঝামেলা করছে। আজকে কাকা ধান গুলো কেটে সেই ধান মাড়াই করতে যাচ্ছিলো। সে সময় তারা কাকা-কাকির ওপরে হামলা করে। ঘটনার সময় আমি পাশেই আমার বাড়িতে ছিলাম। পরে আমি এসে দেখি কাকা মাটিতে পড়ে আছে। তারপর অন্য মানুষজন আসে।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ভাতিজার সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে চচা নিহত হন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD