রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

প্রতিবেদকের নাম
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৮৪ সময় দেখুন
৮৪

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ,অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কুমারপাড়া এলাকায় এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্ত কে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অভিযোগ অনুযায়ী, গত ৪ জুন ২০২৬ (বৃহস্পতিবার) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার কুমারপাড়া গ্রামের নিজ বাড়িতে এক কিশোরীকে ধর্ষণ করেন অভিযুক্ত ইব্রাহিম। ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় এবং তারা অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবারের দাবি, অভিযুক্ত ইব্রাহিম দীর্ঘদিন ধরে এলাকায় নানা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে আলোচনায় রয়েছে। ঘটনার দিন কৌশলে কিশোরীকে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এলাকাবাসীর ভাষ্যমতে, অভিযুক্ত বিবাহিত এবং তার দুই ছেলে সন্তান রয়েছে। স্থানীয়দের দাবি, বিভিন্ন সময়ে নারী ও কিশোরীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগও তার বিরুদ্ধে শোনা গেছে। তবে এসব অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তসাপেক্ষ।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় সচেতন মহল বলেন, নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে তারা দ্রুত তদন্তের মাধ্যমে অপরাধীর শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “অভিযোগ পেলে আইনগত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি তদন্ত করা হবে। ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধ প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD