রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

সুন্দরবনে নতুন ‘দস্যু দল’ গঠনের শুরুতেই আটক ২

প্রতিবেদকের নাম
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৯৫ সময় দেখুন
২৭

সুন্দরবনে নতুন ‘দস্যু দল’ গঠনের শুরুতেই আটক ২

মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট শরনখোলা প্রতিনিধি

‘চাচা-ভাইরপো’ নামে নতুন দস্যু দল গঠন করে সুন্দরবনে দস্যুতার শুরুতেই প্রধান দুই সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে।

সোমবার (২৫ মে) সন্ধ্যা থেকে মঙ্গলবার (২৬ মে) সকাল পর্যন্ত সুন্দরবনের শেলা নদী ও মোংলা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার মোংলা উপজেলার বাসিন্দা মো. নাজমুল শেখ (৩৫) ও হানিফ শেখ (৪২)। এরা দুজন সদ্য কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণকারী বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্য ছিলেন। 

মঙ্গলবার (২৬ মে) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট শেখ সাদমান বিন মাহমুদ এক প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবন অঞ্চলকে সম্পূর্ণ দস্যু মুক্ত করতে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সোমবার গোপন সূত্রে খবর আসে, সম্প্রতি (১৭ মে) আত্মসমর্পণ করা কুখ্যাত ‘ছোট সুমন বাহিনী’র দুই সদস্য কোস্ট গার্ডের চোখ ফাঁকি দিয়ে ‘চাচা-ভাইরপো’ নামে একটি নতুন দস্যু দল গঠনের চেষ্টা করছে। তারা রূপসা খেয়াঘাট ও কাটাখালীর মোড় এলাকায় অবস্থান করছে।

এই তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় কোস্ট গার্ড বেইস মোংলা ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নাজমুল ও হানিফকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির উদ্দেশ্যে সদ্য তৈরি করা ‘চাচা-ভাইরপো’ নাম সম্বলিত ৫০০টি কার্ড (দস্যু পাস) উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৬ মে) সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও পুলিশ যৌথভাবে মোংলা উপজেলার সুন্দরবনের শেলা নদীর বটতলার খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

সেখান থেকে ৩টি একনলা বন্দুক, ১টি পাইপ গান, ১টি খেলনা পিস্তল এবং ১৯ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

শেখ সাদমান বিন মাহমুদ জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি কার্যক্রমের সাথে জড়িত ছিল। তাদেরকে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ বাগেরহাটের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে দস্যু ও তাদের সহায়তাকারীদের বিরুদ্ধে কোস্ট গার্ডের এই চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD