রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

রামগড়ে পৃথক পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১১৭ সময় দেখুন
২৮

রামগড়ে পৃথক পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

মো.মাসুদ রানা,
খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড় পাতাছড়া ইউনিয়নে পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার ১৮ মে মধ্য রাতে উপজেলার নাকাপা চাষী নগর এলাকায় ঢাকাগামী শান্তি পরিবহনের থেমে থাকা বাসের চাকা মেরামতের সময় ঢাকা গামী শ্যামলী পরিবহনের একটি দ্রুত গতির বাসের ধাক্কায় ঘটনাস্থলে একজনের মৃত্যু সহ আরো দুই জন আহত হয়েছেন।

নিহতের নাম শাহ আলম (৩৬) তিনি খাগড়াছড়ি সদর শান্তি নগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন তিনি। আহতরা হলেন, জুনায়েদ (২৫) ও রুবেল কর্মকার (৩৯) তাদের দুইজনকে রাতেই রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অপরদিকে সোমবার ভোরে জালিয়াপাড়া-রামগড় সড়কের নাকাপা বাজারের যাত্রী ছাউনীর সামনে রব শেখ নামে আরো এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নাকাপা পুলিশ ফাঁড়ির ইন-চার্জ সহকারী উপ-পরিদর্শক মো. কাউছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় তথ্যমতে, পুলিশ খবর পেয়ে মরদেহ দুইটি উদ্ধার করেছে। নাকাপা যাত্রী ছাউনির সামনে পড়ে থাকা ব্যক্তির ব্যাগে থাকা ড্রাইভিং লাইসেন্স তথ্য মতে তার নাম রব শেখ বাড়ি পাবনা। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি শ্যামলি পরিবহনের ড্রাইভার। দুর্ঘটনার পর পালানোর সময় স্টোকে তার মৃত্যু হয়।

রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম জানান, রাতে দুর্ঘটনাকবলিত শ্যামলী পরিবহন-ঢাকা মেট্রো-ব, ১৫-১১৭৮ ও শান্তি পরিবহন- ঢাকা মেট্রো-হ, ১৪-২৪২৩ নম্বরের গাড়ি দুইটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ঘটনার সাথে জড়িত ড্রাইভার ও হেলপারদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD