May 17, 2026, 5:17 am
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ: নারী নিহত, চালক গুরুতর আহত খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের পানছড়ি থানা ও খুনের ঘটনাস্থল আকস্মিক পরিদর্শন জামালপুরে রেলের টিকিট কালোবাজারি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল পরিমাণ সিম ও টিকিট উদ্ধার নড়াইল ডিবি পুলিশের অভিযানে দুইশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার তারেক রহমানের খাল খনন ও পুনঃসংস্কার কর্মসূচির উদ্বোধন করলেন এমপি এস এম জিলানী কুমিল্লায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু জামালপুরের সরিষাবাড়ীতে অনাবাদি জমিতে পুষ্টি বাগান স্থাপনে কৃষি উপকরণ বিতরণ জামালপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রম তুলে ধরে সভা জনগণের ভোটে নির্বাচিত হয়েও কেন ঘরে বসে কাজ? ভেঙে পড়েছে গ্রামীণ জনসেবা! জামালপুরের সরিষাবাড়ীতে পুলিশের অভিযানে ৫২ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতা গ্রেফতার

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের পানছড়ি থানা ও খুনের ঘটনাস্থল আকস্মিক পরিদর্শন

প্রতিবেদকের নাম
  • Update Time : Saturday, May 16, 2026
  • 5 সময় দেখুন

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের পানছড়ি থানা ও খুনের ঘটনাস্থল আকস্মিক পরিদর্শন

মোঃমাসুদ রানা,
খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন আকস্মিকভাবে পানছড়ি থানার বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন।

আজ শনিবার (১৬ মে) সকালে পানছড়ি থানা পরিদর্শনের পাশাপাশি, থানাধীন মোহাম্মদপুর এলাকার (০৪নং ওয়ার্ড, ০৩নং পানছড়ি ইউপি) বাসিন্দা মোঃ রুহুল আমিনের ছেলে মোঃ ইমন হোসেন (২৭) এর খুনের ঘটনায় ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন । তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এ সময় কাজী ওয়াজেদ আলী, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল)ও পানছড়ি থানার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনের উদ্দেশ্যে পানছড়ি থানায় পৌঁছালে জেলা পুলিশ সুপারকে পানছড়ি থানা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

পরবর্তীতে পুলিশ সুপার ক্রমান্বয়ে থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং অস্ত্রাগার পরিদর্শন করেন। একই সাথে তিনি থানায় কর্মরত অফিসার-ফোর্সের দৈনন্দিন কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার সমূহ পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যালোচনা করেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার থানায় কর্মরত পুলিশ সদস্যদের সাথে এক মতবিনিময় করেন। তিনি উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং-এর মাধ্যমে নিয়মিত সমাবেশ ও উঠান বৈঠক জোরদার করে অপরাধ দমনে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান। এছাড়াও, থানা এলাকায় গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান পরিচালনা এবং মামলার তদন্তের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে অফিসারদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD