May 13, 2026, 12:25 pm
শিরোনাম :
জামালপুরের সরিষাবাড়ীতে পুলিশের অভিযানে ৫২ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতা গ্রেফতার পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এনজিওদের ‘বিপরীত চাল! গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা, নিহতরা গোপালগঞ্জের বাসিন্দা প্রবাস জীবনের ইতি টেনে খামারে সফলতা, টুঙ্গিপাড়ার নাজিম মুন্সীর স্বপ্ন এখন দেশের মাটিতে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি কটিয়াদী উপজেলা পরিষদের পুকুরে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু দীঘিনালায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির বিরুদ্ধে তামাক চাষীদের বিক্ষোভ মিছিল। সাফল্যের শিখরে জামালপুর টেলিভিশন নতুন অঙ্গীকারে আগামীর পথচলা চট্টগ্রামের আনোয়ারায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৮ দিনেও গ্রেপ্তার নেই—আজ মানববন্ধন

জামালপুরের সরিষাবাড়ীতে পুলিশের অভিযানে ৫২ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতা গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • Update Time : Wednesday, May 13, 2026
  • 24 সময় দেখুন

জামালপুরের সরিষাবাড়ীতে পুলিশের অভিযানে ৫২ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতা গ্রেফতার

জামালপুরের সরিষাবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তিনজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গত ১২/৫/২০২৬ তারিখ মঙ্গলবার উপজেলার ডুয়াইল ইউনিয়নের ভবানীপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রবিউল ইসলাম (২০), পিতা মৃত ফজর আলী, মাতা ফুলমতি; মোঃ রোকন মিয়া (৩৮), পিতা মৃত লিয়াকত আলী, মাতা মৃত খুদেজা বেগম; এবং মোঃ ফজলু মিয়া (৫৫), পিতা মৃত কাশেম মন্ডল, মাতা মৃত হাসনা বানু।
তাদের সকলের বাড়ি ভবানীপুর গ্রাম, ডুয়াইল ইউনিয়ন, থানা সরিষাবাড়ী, জেলা জামালপুর।

পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে উদ্ধারকৃত ৫২ পিস ইয়াবাসহ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সরিষাবাড়ী থানা পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD