May 13, 2026, 12:25 pm
শিরোনাম :
জামালপুরের সরিষাবাড়ীতে পুলিশের অভিযানে ৫২ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতা গ্রেফতার পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এনজিওদের ‘বিপরীত চাল! গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা, নিহতরা গোপালগঞ্জের বাসিন্দা প্রবাস জীবনের ইতি টেনে খামারে সফলতা, টুঙ্গিপাড়ার নাজিম মুন্সীর স্বপ্ন এখন দেশের মাটিতে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি কটিয়াদী উপজেলা পরিষদের পুকুরে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু দীঘিনালায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির বিরুদ্ধে তামাক চাষীদের বিক্ষোভ মিছিল। সাফল্যের শিখরে জামালপুর টেলিভিশন নতুন অঙ্গীকারে আগামীর পথচলা চট্টগ্রামের আনোয়ারায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৮ দিনেও গ্রেপ্তার নেই—আজ মানববন্ধন

পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • Update Time : Tuesday, May 12, 2026
  • 51 সময় দেখুন

পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

মোঃমাসুদ রানা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ

“​আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ”—এই দীপ্ত স্লোগানকে সামনে রেখে আজ থেকে শুরু হলো পুলিশ সপ্তাহ ২০২৬।

আজ রবিবার (১০ মে) রাজারবাগ পুলিশ লাইন্সে বর্ণাঢ্য পুলিশ প্যারেডের মধ্য দিয়ে চার দিনব্যাপী (১০-১৩ মে) এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক ভাষণ প্রদান করেন।

​প্রধানমন্ত্রীর এই বিশেষ ভাষণ ও কল্যাণ সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ পুলিশের প্রত্যেকটি ইউনিটের ন্যায় সরাসরি যুক্ত হয় খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ।

খাগড়াছড়ি পুলিশ লাইন্সে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোহাম্মদ শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ মিজানুর রহমান পিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ​সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সকল পদবীর সদস্যগণ।

পুলিশ সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে এক বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সকল পর্যায়ের পুলিশ সদস্যদের সাথে বসে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD