May 8, 2026, 12:48 pm
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৮ দিনেও গ্রেপ্তার নেই—আজ মানববন্ধন যৌতুকের টাকার জন্য স্ত্রীর উপর নৃশংসতা,চুল কেটে ছুরিকাঘাত, আখাউড়ায় স্বামী পালাতক রামগড়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত কুমিল্লায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফারিহার মৃত্যুর ঘটনায় স্বামী-শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে হাকালুকি হাওরে ডুবছে কৃষকের স্বপ্ন, তলিয়ে যাচ্ছে পাকা বোরো ধান রশিদপুর ইউনিয়ন ভূমি অফিসের জমি দখলে ৫ পরিবার দিগপাইত উপ-শহরে ড্রেনেজ সংকট সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা ডিমলায় ভুট্টাখেত থেকে পুলিশের পোশাক ও সরঞ্জাম উদ্ধার জামালপুরে গৃহবধুকে ধর্ষনের দায়ে তিন জনকে মৃত্যুদন্ড আওয়ামী লীগ নিষিদ্ধের কালো আইন পাস প্রতিবাদে ২০ এপ্রিল জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামের আনোয়ারায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৮ দিনেও গ্রেপ্তার নেই—আজ মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • Update Time : Thursday, May 7, 2026
  • 7 সময় দেখুন

আনোয়ারায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৮ দিনেও গ্রেপ্তার নেই—আজ মানববন্ধন

মুহাম্মদ ফয়সাল, আনোয়ারা (চট্টগ্রাম)

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৮ দিন অতিবাহিত হলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশের গড়িমসি ও রহস্যজনক নিষ্ক্রিয়তায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার প্রতিবাদ ও দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবিতে আজ বুধবার (৬ মে) রায়পুর ইউনিয়নের ওয়াহেদ আলী চৌধুরী বাজারে মানববন্ধন করেন স্থানীয়রা।

গত ২৭ এপ্রিল রাতে আবু তাহের নামের এক ব্যক্তি কিশোরীকে তার দোকানের ভেতরে আটকে রেখে ধর্ষণ করে। পরে বিষয়টি জানতে পেরে রবিউল হোসেন, মো. ফারুক ও আনোয়ার হোসাইন নামের আরও তিন যুবক তাকে উদ্ধার না করে ভয়ভীতি দেখিয়ে পাশের বিলে নিয়ে গিয়ে পুনরায় সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পরদিন থানায় মামলা করতে গেলে পুলিশ তা নিতে গড়িমসি করে। প্রভাবশালী মহলের চাপে প্রায় চার দিন মামলাটি ঝুলিয়ে রাখা হয়। পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুক্রবার রাতে মামলা নথিভুক্ত করা হয়।
স্থানীয়দের মতে, পুলিশের এই বিলম্বিত ভূমিকার কারণে আসামিরা সহজেই আত্মগোপনে যাওয়ার সুযোগ পেয়েছে।

নির্যাতনের শিকার কিশোরী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে। সেখানে তার ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।

প্রধান অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা এবং ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় রায়পুর ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়রা আজকের মানববন্ধনে ব্যাপকভাবে অংশ নিয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD