রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

সুন্দরবনে ড্রোনের সহায়তায় অভিযান: বিষ দিয়ে মাছ শিকার পণ্ড, নৌকা ও বিষ জব্দ

প্রতিবেদকের নাম
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৫৮ সময় দেখুন
৭৫

সুন্দরবনে ড্রোনের সহায়তায় অভিযান: বিষ দিয়ে মাছ শিকার পণ্ড,নৌকা ও বিষ জব্দ।

মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট শরনখোলা প্রতিনিধি

সুন্দরবনের করমজল এলাকায় বিষ প্রয়োগ করে অবৈধভাবে চিংড়ি আহরণের চেষ্টা নস্যাৎ করে দিয়েছে বন বিভাগের স্মার্ট প্যাট্রোল টিম। আজ বুধবার (১৫ এপ্রিল) করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সংলগ্ন এলাকায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই অভিযান চালানো হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, চাঁদপাই স্মার্ট টহল টিম-০১ আজ করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের আওতাধীন কেওড়ার মাঠ সংলগ্ন খালে নিয়মিত টহল দিচ্ছিল। অভিযানে গতি আনতে এবং অপরাধীদের অবস্থান শনাক্ত করতে স্পিড বোটের পাশাপাশি প্রথমবারের মতো ‘ড্রোন’ প্রযুক্তি ব্যবহার করা হয়। ড্রোনের মাধ্যমে খালের ভেতরে অবৈধ নৌকার অবস্থান নিশ্চিত হওয়ার পর দ্রুত সেখানে অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনাকারী দল জানায়, স্মার্ট টিমের স্পিড বোট এবং ড্রোনের শব্দ শুনতে পেয়ে বিষ প্রয়োগকারী জেলেরা নৌকা ফেলে দ্রুত গহীন জঙ্গলে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব না হলেও ঘটনাস্থল থেকে মাছ শিকারের কাজে ব্যবহৃত ০১টি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়। নৌকাটি তল্লাশি করে বিষাক্ত কীটনাশক মিশ্রিত একটি বোতল (২৫০ মিলি), ২ বক্স বরফ, প্রায় ১০ কেজি বিষ দিয়ে ধরা চিংড়ি মাছ এবং ২ টি বৈঠা উদ্ধার করা হয়।
পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জব্দকৃত সরঞ্জাম ও নৌকা করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ এবং পরিবেশের জন্য ক্ষতিকর সেই বিষ প্রয়োগ করা চিংড়িগুলো মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়।
বন বিভাগ জানিয়েছে, সুন্দরবনের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় বিষ প্রয়োগকারী চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। আধুনিক ড্রোন ও স্পিড বোটের সহায়তায় এ ধরনের সাঁড়াশি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD