রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

রঙিন আয়োজনে ফুল বিজুতে বৈসাবির সূচনা থানচির বলীপাড়ায়

প্রতিবেদকের নাম
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৮৯ সময় দেখুন
৭১

রঙিন আয়োজনে ফুল বিজুতে বৈসাবির সূচনা থানচির বলীপাড়ায়

উশৈনু মারমা
থানচি,বান্দরবান

বান্দরবানের থানচি উপজেলার ৪নং বলীপাড়া ইউনিয়নে বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে ফুল বিজুর মাধ্যমে শুরু হয়েছে পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী প্রাণের উৎসব বৈসাবি।
রবিবার সকালে স্থানীয় চাকমা নারী-পুরুষ ও তরুণ-তরুণীরা দলবদ্ধভাবে নিকটস্থ সাঙ্গু নদীতে নেমে ফুল বিজুর আনুষ্ঠানিকতা পালন করেন। তারা ফুল, পাতা ও বিভিন্ন প্রাকৃতিক উপকরণ দিয়ে সাজানো থালা পানিতে ভাসিয়ে পুরনো বছরের গ্লানি ও দুঃখ-বেদনা বিদায় জানান এবং নতুন বছরকে স্বাগত জানান।
কিশোর-কিশোরীদের দেখা যায়, ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত তরুণীরা পানিতে নেমে হাসি-আনন্দে ফুল ভাসাচ্ছেন, যা উৎসবের প্রাণবন্ত পরিবেশকে আরও উজ্জ্বল করে তুলেছে। আশপাশে জড়ো হওয়া মানুষজনও উৎসবের আনন্দে শামিল হয়ে এক অনন্য দৃশ্যের সৃষ্টি করেন।
স্থানীয়রা জানান, ফুল বিজু বৈসাবি উৎসবের প্রথম দিন, যা প্রকৃতি ও জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের প্রতীক। এদিনের আয়োজনের মধ্য দিয়েই শুরু হয় কয়েকদিনব্যাপী বৈসাবির নানা অনুষ্ঠান, যার মধ্যে মূল বিজু ও পানি খেলা অন্যতম আকর্ষণ।
উৎসবকে ঘিরে এলাকায় বিরাজ করছে আনন্দঘন পরিবেশ, আর ঐতিহ্য রক্ষায় স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD