রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

দীঘিনালায় ফুল অর্পণের মাধ্যমে শুরু বিঝু উৎসব।

প্রতিবেদকের নাম
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৯৮ সময় দেখুন
৩২

দীঘিনালায় ফুল অর্পণের মাধ্যমে শুরু বিঝু উৎসব।

মোঃ হাচান আল মামুন
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

পার্বত্য অঞ্চলের অন্যতম প্রধান ও ঐতিহ্যবাহী উৎসব বিজু উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় ফুল অর্পণের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়েছে। চাকমা সম্প্রদায়ের সবচেয়ে বড় এ উৎসবকে ঘিরে ভোরের আলো ফোটার আগেই মাইনী নদীর তীরে জড়ো হন বিভিন্ন বয়সী নারী-পুরুষ।
আজ রবিবার (১২-৪-২৬) ভোর ৫টা থেকে হাতে নানা রঙের ফুল নিয়ে মাইনী নদীতে আসতে থাকেন তারা। পরে নদীর জলে ফুল ভাসিয়ে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নেন।
স্থানীয়দের বিশ্বাস, ফুল ভাসানোর এই আয়োজনের মধ্য দিয়ে বিগত বছরের সব দুঃখ-কষ্ট নদীর স্রোতে ভেসে যায় এবং নতুন বছর বয়ে আনে সুখ, শান্তি ও সমৃদ্ধি। এ সময় নদীর পাড়ে এক মনোরম ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিঝু উৎসবের এই প্রথা চাকমা সম্প্রদায়ের সংস্কৃতি ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ, যা প্রতি বছরই আনন্দ-উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়ে আসছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD