রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

দেশজুড়ে বিদ্যুৎ সংকট: ইসলামপুরে বন্ধ স্কুলের গভীর রাতে জ্বলছে ফ্যান-লাইট

প্রতিবেদকের নাম
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৯৩ সময় দেখুন
৩১

দেশজুড়ে বিদ্যুৎ সংকট: ইসলামপুরে বন্ধ স্কুলের গভীর রাতে জ্বলছে ফ্যান-লাইট

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

সারাদেশে যখন তীব্র বিদ্যুৎ সংকট এবং দফায় দফায় লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই সরকারি সম্পদ অপচয়ের এক ভিন্ন চিত্র দেখা গেছে জামালপুরের ইসলামপুরে উপজেলার গোয়ালের চর ইউনিয়নের কুমিরদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাত ৯টা পার হলেও ক্লাসরুমে বাতি ও ফ্যান সচল থাকতে দেখা গেছে।
​সরেজমিনে দেখা যায়, শনিবার রাত ৯টার দিকে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে ৪টি ফ্যান এবং লাইট জ্বলছে। অথচ ওই সময়ে আশেপাশে কোনো শিক্ষক বা কর্মচারীকে দেখা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, যেখানে সামান্য বিদ্যুতের জন্য মানুষ হাহাকার করছে, সেখানে একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ অপচয় হওয়া চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। তারা বলছেন, স্কুল ছুটির পর বিদ্যুৎ বন্ধ করার দায়িত্ব যাদের, তাদের অবহেলার কারণেই এমনটা ঘটছে।
উল্লেখ্য যে, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের পক্ষ থেকে নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ধরনের অপচয় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও কৌতূহলের সৃষ্টি করেছে।
​সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত এ বিষয়ে নজর দেওয়া এবং সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে মুঠোফনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD