সুন্দরবন থেকে চার রাউন্ড গুলিসহ তিনটি বন্দুক উদ্ধার করেছেন বনবিভাগ
মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট শরনখোলা প্রতিনিধি
১০ ই এপ্রিল -২০২৬ শুক্রবার দুপুর ৩টার দিকে সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের কঞ্চি খালের বাইনতলা এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, ওই এলাকায় কিছু সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি টের পেয়ে সাত রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে টহলরত দল। এ সময় সন্দেহভাজন দুষ্কৃতিকারীরা বনের গভীরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় অস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
স্টেশন কর্মকর্তা ফজলুর রহমান বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সুন্দরবনে নিরাপত্তা জোরদার করতে টহল কার্যক্রম আরও বাড়ানো হবে।
তিনি বলেন, এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড হাসান।


Leave a Reply