April 19, 2026, 8:50 am
শিরোনাম :
প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে সাবেক চেয়ারম্যান খালেদুজ্জামান জুবেরী কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন কুলিয়ারচরে মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার কিশোরগঞ্জে খেলাকে কেন্দ্র করে টানা দুদিন ধরে সংঘর্ষ,ওসিসহ আহত-২০ প্রাইভেটকার থেকে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ; টোলপ্লাজা এলাকায় ১,৬০৫ পিস ইয়াবাসহ নারী আটক টাংগাইলের ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার; স্বামী পলাতক অপারেশন ম্যানগ্রোভ শীল্ড: অস্ত্রসহ ডাকাত আটকসহ জেলে উদ্ধার অনেক উপকারী ফল তেতুল কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের সুন্দরবনে ড্রোনের সহায়তায় অভিযান: বিষ দিয়ে মাছ শিকার পণ্ড, নৌকা ও বিষ জব্দ

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’ মামলা

প্রতিবেদকের নাম
  • Update Time : Friday, April 10, 2026
  • 13 সময় দেখুন

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’ মামলা

মাদারগঞ্জ( জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের সংবাদ প্রকাশ করায় আলমগীর হোসাইন নামে এক সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক আলমগীর হোসাইনের দাবি, এটি হয়রানিমূলক ও মিথ্যা মামলা।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার উপজেলার কড়ইচড়া ইউনিয়নের চর নলছিয়া গ্রামের ঝারকাটা নদীর খাস জমি থেকে নুর নবী নামে এক ব্যক্তি আনসার কমান্ডার পরিচয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করছিলেন। তিনি পাশ্ববর্তী মেলান্দহ উপজেলার নলছিয়া গ্রামের মৃত সিরাজ আকন্দের ছেলে।

এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে ঢাকা প্রেসের জামালপুর প্রতিনিধি, জে এ টিভির মাদারগঞ্জ প্রতিনিধি এবং মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক মো. আলমগীর হোসাইন হৃদয়কে সংবাদ প্রকাশ না করার জন্য ঘুষ দেওয়ার চেষ্টা করা হয়। স্থানীয় সাদা মিয়া নামে এক ব্যক্তি তাকে ঘুষ দিতে চাইলে তিনি তা প্রত্যাখ্যান করে চলে যান।

এরপর নুর নবী ও তাঁর সহযোগীরা ওই সাংবাদিককে বিভিন্নভাবে হুমকি দেন। তবে এসব উপেক্ষা করে তিনি অবৈধ মাটি উত্তোলনের বিষয়ে সংবাদ প্রকাশ করেন।
সংবাদ প্রকাশের পর মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে একটি ভেকু (খননযন্ত্র) অকেজো করে তার ব্যাটারি জব্দ করা হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে নুর নবী ওই সাংবাদিকসহ কয়েকজনের বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ এনে জামালপুর আদালতে দুটি মামলা দায়ের করেন।

অভিযোগের বিষয়ে জানতে নুর নবী ও তাঁর সহযোগী সাদা মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁরা কোনো সুস্পষ্ট জবাব দিতে পারেননি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD