রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

টুঙ্গিপাড়ায় ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট, ৩০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৮১ সময় দেখুন
৩০

টুঙ্গিপাড়ায় ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট, ৩০ হাজার টাকা জরিমানা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নে তেলের পরিমাণ কম দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (০৬ এপ্রিল ২০২৬) উপজেলার পাটগাতি ইউনিয়নের টুঙ্গিপাড়া ফিলিং স্টেশন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় তেলের লিটারে নির্ধারিত পরিমাণের চেয়ে কম দেওয়ার প্রমাণ পাওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ৪৬(ক) ধারা অনুযায়ী একটি মামলায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

এছাড়াও মোবাইল কোর্ট চলাকালে আশপাশের বাজারে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। খোলা বাজারে জ্বালানি তেলের মজুদ ও বিতরণ কার্যক্রমও তদারকি করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় টুঙ্গিপাড়া থানার একটি টিম ও বিএসটিআই-এর পরিদর্শক তাসনীম দোহা সহায়তা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ উপজেলায় নিয়মিতভাবে সড়ক পরিবহন আইন ২০১৮, কৃষি বিপণন আইন ২০১৮ এবং পেট্রোলিয়াম আইন ২০১৬সহ বিভিন্ন আইনের আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন, টুঙ্গিপাড়া কর্তৃক বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD