April 3, 2026, 10:29 pm
শিরোনাম :
মাদারগঞ্জে আনসার কমান্ডার পরিচয়ে অবৈধভাবে মাটি উত্তোলন, ভেকু ধ্বংস ও ব্যাটারি জব্দ চুয়াডাঙ্গায় বাতাসে আগুনের হলকা : তাপমাত্রার পারদ ৩৯ ডিগ্রি ছাড়ল ১৪ বছরের বিচ্ছেদ ঘুচিয়ে মানবতার ছোঁয়ায় আপন ঠিকানায় ফিরলেন সেলিম চুয়াডাঙ্গায় পারদ ৩৬ ডিগ্রি ছাড়ালো: তীব্র গরমে নাকাল জনজীবন মাদারগঞ্জে শিশুকে ধর্ষণের প্রধান আসামি গ্রেফতার শরণখোলায় মাদক বিরোধী অভিযান!কারবারীদের বাড়ি বাড়ি তল্লাশী!জনমনে স্বস্তি অর্থনৈতিক অঞ্চলে মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন দস্যুদের আতঙ্কে সুন্দরবনে যাচ্ছেন না শরণখোলার মৌয়ালরা রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ রাসিক প্রশাসকের কিশোরগঞ্জে স্বাস্থ্য সহকারির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে তদন্ত কমিটি গঠন

মাদারগঞ্জে আনসার কমান্ডার পরিচয়ে অবৈধভাবে মাটি উত্তোলন, ভেকু ধ্বংস ও ব্যাটারি জব্দ

প্রতিবেদকের নাম
  • Update Time : Friday, April 3, 2026
  • 12 সময় দেখুন

মাদারগঞ্জে আনসার কমান্ডার পরিচয়ে অবৈধভাবে মাটি উত্তোলন, ভেকু ধ্বংস ও ব্যাটারি জব্দ

মোঃ আলমগীর হোসাইন হৃদয়
জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে ঝাড়কাটা নদীতে আনসার কমান্ডার পরিচয়ে মাটি উত্তোলন করায় ভেকু ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।  শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার ২ নং কড়ইচড়া ইউনিয়নের নলছিয়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও।

জানা গেছে, ঝাড়কাটা নদী থেকে ভেকু মেশিন  দিয়ে সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার নলছিয়া এলাকার সিরাজুল আকন্দের ছেলে নুরনবী। কয়েকটি গণমাধ্যমে নিউজ প্রকাশ পাওয়ার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় আনসারের কমান্ডার পরিচয় দানকারী নুরনবী প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত ভেকু মেশিনটি  অকেজো করে ও ভেকুর ব্যাটারি জব্দ করে নিয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন থেকে নুরনবী আনসার কমান্ডার পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করে। এছাড়াও তার নিজ এলকাসহ আশেপাশের এলাকায় অবৈধভাবে শালিসি বৈঠকে অর্থের বিনিময়ে নিরীহ মানুষকে হয়রানি করে আসছে। তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী।

মাদারগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাসেল জানান, অভিযান পরিচালনা করে ভেকু মেশিনটি অকেজো ও ভেকুর ব্যাটারি জব্দ করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD