রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

১৪ বছরের বিচ্ছেদ ঘুচিয়ে মানবতার ছোঁয়ায় আপন ঠিকানায় ফিরলেন সেলিম

প্রতিবেদকের নাম
  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২৯১ সময় দেখুন
৭২

১৪ বছরের বিচ্ছেদ ঘুচিয়ে মানবতার ছোঁয়ায় আপন ঠিকানায় ফিরলেন সেলিম

মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট শরনখোলা প্রতিনিধি

দীর্ঘ ১৪ বছরের এক অনিশ্চিত অপেক্ষার অবসান হলো। এক মানবিক গল্পের সফল পরিণতি দেখল বাগেরহাটের শরণখোলাবাসী। অবশেষে নিজের পরিবারকে ফিরে পেলেন ৪২ বছর বয়সী মো. সেলিম উদ্দিন। হারিয়ে যাওয়া স্বজনকে কাছে পেয়ে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলো এলাকাবাসী।

​পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১২ সালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বেলগাঁও গ্রাম থেকে নিখোঁজ হন মো. সেলিম উদ্দিন। সে সময় তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। পথ ভুলে একসময় তিনি পৌঁছে যান বাগেরহাটের শরণখোলা উপজেলায়। গত ১৪ বছর ধরে তাকে এই উপজেলার বিভিন্ন প্রান্তে ভবঘুরে হিসেবে ঘুরে বেড়াতে দেখা যেত।

​শরণখোলার রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় মো. সুলতান হাওলাদারের ছেলে সাইফুল ইসলাম প্রথম সেলিমের দায়িত্ব নেন। সেলিমের মানসিক অস্থিতিশীলতা থাকা সত্ত্বেও সাইফুল দীর্ঘ সময় অত্যন্ত ধৈর্য্যের সাথে তার পরিচয় জানার চেষ্টা চালিয়ে যান। স্থানীয়দের মতে, সাইফুলের এই নিরলস মানবিক প্রচেষ্টাই আজ সেলিমকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে প্রধান ভূমিকা পালন করেছে। ​দীর্ঘ প্রচেষ্টার পর গত ১ এপ্রিল সেলিমের পরিবারের সন্ধান পাওয়া যায়। জানা গেছে, সেলিম তার চার ভাই ও তিন বোনের মধ্যে মেজো। নিখোঁজ স্বজনের সন্ধান পেয়ে চট্টগ্রাম থেকে তার পরিবারের সদস্যরা দ্রুত শরণখোলায় ছুটে আসেন। ​পরবর্তীতে শরণখোলা থানা পুলিশের প্রত্যক্ষ সহায়তায় আইনি প্রক্রিয়া ও পরিচয় নিশ্চিতকরণ শেষে সেলিমকে তার পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। ​সন্তানকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন সেলিমের বৃদ্ধ বাবা-মা। তারা জানান, গত ১৪ বছরে তারা বেঁচে থাকার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। শরণখোলাবাসীর মহানুভবতা এবং বিশেষ করে সাইফুলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা বলেন, “শরণখোলার মানুষ আমার সন্তানকে যে ভালোবাসা দিয়েছে, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।” 

এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, এটি একটি অত্যন্ত আনন্দদায়ক ও তৃপ্তির ঘটনা। ​এই অভাবনীয় ঘটনায় পুরো শরণখোলা এলাকায় বর্তমানে ব্যাপক চাঞ্চল্য ও খুশির আমেজ বিরাজ করছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD