March 31, 2026, 10:18 pm
শিরোনাম :
বগুড়ার শিবগঞ্জে ৬৪ লক্ষ ৫০ হাজার টাকার নকল সিগারেটসহ ৩ জন গ্রেফতার জামালপুরে সমকামী বিয়ের দাবিতে অনড় দুই তরুণী: এলাকায় চাঞ্চল্য সৃষ্টি সুন্দরবনে ডাকাতদের হাত থেকে ১ জেলে উদ্ধার জামালপুরের রশিদপুর শেকপাড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বিলাত আলী আটক। রাজশাহীতে আইটিইসি ডে-২০২৬ উদযাপন সুন্দরবনের বনদস্যু ‘ছোট সুমন বাহিনী’র আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করল কোস্টগার্ড রাতের আঁধারে মহাসড়কে ভয়াবহ ডাকাতির ঘটনা নড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাক দিয়ে পিষে হত্যা আহত আরেক কর্মী পলাতক ট্রাকচালককে ধরতে অভিযান সুন্দরবনের বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার সৈয়দপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

সুন্দরবনে ডাকাতদের হাত থেকে ১ জেলে উদ্ধার

প্রতিবেদকের নাম
  • Update Time : Tuesday, March 31, 2026
  • 54 সময় দেখুন

সুন্দরবনে ডাকাতদের হাত থেকে ১ জেলে উদ্ধার

মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট শরনখোলা প্রতিনিধি

সুন্দরবনে ডাকাতদের কবল থেকে এক জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের খড়কুড়িয়া খাল এলাকায় জোনাব বাহিনীর সদস্যরা অবস্থান করছে। এর ভিত্তিতে সোমবার দিবাগত রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি দল সেখানে বিশেষ অভিযান চালায়।

অভিযান চলাকালে ডাকাতদের কাছে জিম্মি থাকা এক জেলেকে উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিকে ফেলে বনের ভেতরে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া জেলে মজিবর গাজী (৫০) খুলনার কয়রা উপজেলার বাসিন্দা।

কোস্ট গার্ড জানায়, উদ্ধারকৃত জেলেকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সংস্থাটি আরও জানিয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD