রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

নড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাক দিয়ে পিষে হত্যা আহত আরেক কর্মী পলাতক ট্রাকচালককে ধরতে অভিযান

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৮৮ সময় দেখুন
২৭

নড়াইলে তেল না পেয়ে
পাম্প ম্যানেজারকে ট্রাক দিয়ে পিষে হত্যা আহত আরেক কর্মী পলাতক ট্রাকচালককে ধরতে অভিযান

নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাক দিয়ে পিষে হত্যা,আহত আরেক কর্মী,পলাতক ট্রাকচালককে ধরতে অভিযান। নড়াইলে পেট্রোল পাম্পে তেল না পাওয়াকে কেন্দ্র করে তীব্র বাগবিতণ্ডার জেরে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যায় চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে নড়াইল-যশোর মহাসড়কের তুলারামপুর এলাকায় মের্সাস তানভীর ফিলিং স্টেশনের পাশে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত নাহিদ সর্দার (৩৩) ওই ফিলিং স্টেশনের ম্যানেজার এবং তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের বাসিন্দা আকরাম সর্দারের ছেলে। পাম্পের ক্যাশিয়ার মো. জসিমউদ্দীন জানান, ট্রাকচালক মো. সুজাত তেল নিতে এসে পাম্পে তেল না থাকায় ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় ম্যানেজার নাহিদ সর্দারের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সুজাত প্রকাশ্যে হুমকি দিয়ে বলে,
তোরে আজ ট্রাকের নিচে চাপা দিমু।
পাম্পের কর্মচারী সোহান ইসলাম জানান, হুমকি দেওয়ার পরও ট্রাকচালক ঘটনাস্থলেই অবস্থান করছিল। পরে রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে নাহিদ সর্দার তার পরিচিত জিহাদুল ইসলামকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিছুক্ষণ পর সুজাত ট্রাক ঘুরিয়ে তাদের পিছু নেয়। সন্দেহ হলে পাম্পের দুই কর্মী মোটরসাইকেলে তাদের পিছু নেন। গিয়ে তারা দেখতে পান, ট্রাকচালক সুজাত নাহিদ সর্দারকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে।
ঘটনাস্থলেই নাহিদ সর্দারের মৃত্যু হয়। গুরুতর আহত জিহাদুল ইসলামকে উদ্ধার করে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতের চাচাতো ভাই মঞ্জুর সর্দার অভিযোগ করে বলেন, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। হুমকি দিয়েই ট্রাকচালক ইচ্ছাকৃতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানিয়েছেন, অভিযুক্ত ট্রাকচালক ও ট্রাকটি আটকের জন্য অভিযান চলছে। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মুহূর্তেই ভয়াবহ রূপ নেওয়া এই হত্যাকাণ্ড এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD