March 19, 2026, 12:16 pm
শিরোনাম :
দিবালোকে শঙ্খ নদে বালু লুট: প্রভাবশালীর ছত্রছায়ায় অবাধ পাচার, প্রশাসন নীরব! সৌদিতে নিহত বাচ্চু মিয়ার বাড়িতে সরকারি সহায়তা নিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী,স্থায়ী বাসস্থানের আশ্বাস রাজশাহীর বাঘায় সুন্দরী নারীর ছবি দিয়ে ফেসবুক খুলে প্রতারণা, তিন হ্যাকার গ্রেফতার রাজশাহী শহরের সমস্ত বর্জ্য যায় পদ্মা নদীতে রংপুরে দেড় বছরের সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা নড়াইলের কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার। কুমিল্লায় ভাড়া বাসা থেকে কলেজ শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার কুমিল্লায় র‍্যাবের পৃথক অভিযানে পিস্তল-গাঁজাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজশাহীতে ভারতীয় মদ উদ্ধার পাহাড়ে কি ন্যায় বিচারেরও দুই রং, এক বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন

দিবালোকে শঙ্খ নদে বালু লুট: প্রভাবশালীর ছত্রছায়ায় অবাধ পাচার, প্রশাসন নীরব!

প্রতিবেদকের নাম
  • Update Time : Thursday, March 19, 2026
  • 82 সময় দেখুন

দিবালোকে শঙ্খ নদে বালু লুট: প্রভাবশালীর ছত্রছায়ায় অবাধ পাচার, প্রশাসন নীরব!

উশৈনু মারমা
থানচি বান্দরবান

বান্দরবানের থানচি উপজেলার ৪নং বলী পাড়া ইউনিয়নের মনাই পাড়ায় প্রকাশ্য দিবালোকে শঙ্খ নদ থেকে অবাধে বালু উত্তোলন ও পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল প্রশাসনের চোখের সামনে এ অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে, অথচ রহস্যজনক কারণে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
সরেজমিনে দেখা গেছে, দিনের আলোতেই নদীর বুক চিরে ট্রাক ও বিভিন্ন যানবাহনে করে বালু উত্তোলন করে নিয়ে যাওয়া হচ্ছে। এতে করে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এই অবৈধ বালু উত্তোলনের ফলে নদীভাঙন বৃদ্ধি পাচ্ছে এবং আশপাশের বসতবাড়ি ও কৃষিজমি হুমকির মুখে পড়ছে।
এ বিষয়ে একটি বালুবাহী গাড়ির চালক মোঃ জাফর খোলাখুলি স্বীকার করেন, “আমরা মংক্যসিং মারমার কথায় কাজ করছি।” তার এমন বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে, একটি শক্তিশালী প্রভাবশালী চক্রের নির্দেশেই এই অবৈধ বালু উত্তোলন চলছে।
স্থানীয় সচেতন মহলের প্রশ্ন—কার ইশারায় দিনের পর দিন এভাবে প্রাকৃতিক সম্পদ লুটপাট চলছে? প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তারা অবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, এভাবে নিয়ন্ত্রণহীন বালু উত্তোলন চলতে থাকলে শঙ্খ নদীর অস্তিত্বই হুমকির মুখে পড়বে, যা ভবিষ্যতে ভয়াবহ পরিবেশগত বিপর্যয় ডেকে আনতে পারে।
প্রকাশ্যে বালু পাচারের এই চিত্র শুধু আইনশৃঙ্খলার দুর্বলতাই নয়, বরং প্রাকৃতিক সম্পদ রক্ষায় সংশ্লিষ্টদের চরম ব্যর্থতার প্রতিচ্ছবি। এখন দেখার বিষয়—প্রশাসন কি এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়, নাকি প্রভাবশালীদের কাছে আবারও নতি স্বীকার করে!

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD