March 18, 2026, 10:00 pm
শিরোনাম :
সৌদিতে নিহত বাচ্চু মিয়ার বাড়িতে সরকারি সহায়তা নিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী,স্থায়ী বাসস্থানের আশ্বাস রাজশাহীর বাঘায় সুন্দরী নারীর ছবি দিয়ে ফেসবুক খুলে প্রতারণা, তিন হ্যাকার গ্রেফতার রাজশাহী শহরের সমস্ত বর্জ্য যায় পদ্মা নদীতে রংপুরে দেড় বছরের সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা নড়াইলের কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার। কুমিল্লায় ভাড়া বাসা থেকে কলেজ শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার কুমিল্লায় র‍্যাবের পৃথক অভিযানে পিস্তল-গাঁজাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজশাহীতে ভারতীয় মদ উদ্ধার পাহাড়ে কি ন্যায় বিচারেরও দুই রং, এক বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন শরনখোলার সুন্দর বন থেকে লোকালয় এসে আস্ত ছাগল গিলে খেলো অজগয

রাজশাহীর বাঘায় সুন্দরী নারীর ছবি দিয়ে ফেসবুক খুলে প্রতারণা, তিন হ্যাকার গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • Update Time : Wednesday, March 18, 2026
  • 8 সময় দেখুন

বাঘায় সুন্দরী নারীর ছবি দিয়ে ফেসবুক খুলে প্রতারণা, তিন হ্যাকার গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় সুন্দরী নারীর ছবি দিয়ে ফেসবুক আইডি খোলার পর প্রবাসী-সহ অসংখ্য পুরুষের সাথে নারী কন্ঠে কথা বলে প্রতারণার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার(১৫ মার্চ) গভীর রাতে উপজেলার খায়ের হাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার খায়েরহাট গ্রামের মজিবর রহমানের ছেলে শুভ আলী(২০), আব্দুল মালেকের ছেলে সারুফ ইসলাম (২১) এবং একই গ্রামের আব্দুল খালেকের ছেলে রাঙ্গা ইসলাম(২২)। পুলিশ জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণা ও হ্যাকিং কর্মকাণ্ডের বিভিন্ন পুরুষকে ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছিল।

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) সেরাজুল হক জানান, রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ তিন প্রতারক(হ্যাকারকে) গ্রেফতার করেছে। গ্রেফতারের পর তাদেরকে থানায় নিয়ে এলে প্রত্যেকেই নিজেদের অপরাধ স্বীকার করে। এ মর্মে তাদের নামে প্রতারণা-সহ হ্যাকিং মামলা দায়ের করে রবিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD