April 17, 2026, 4:20 am
শিরোনাম :
সুন্দরবনে ড্রোনের সহায়তায় অভিযান: বিষ দিয়ে মাছ শিকার পণ্ড, নৌকা ও বিষ জব্দ কানাডার মুলধারার রাজনীতিতে বাঙালী বংশোদ্ভূত মৌলভীবাজারের ডলি বেগম অধ্যক্ষের অবহেলায় ৩৯ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত গাঁজা সেবন ও বহনের অপরাধে নীলফামারী কোর্টের মুহুরী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে মা-ছেলের মৃত্যু কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭ আহত-৬ রশিদপুর উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য বর্ষবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দুর্ভোগের চরম সীমায় তিন ইউনিয়নের মানুষ। সুন্দরবন ও উপকুলীয় এলাকায় কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান ইসলামপুর পৌরসভায় উন্নয়ন ব্যয় নিয়ে বিভ্রান্তি: সংবাদপত্রের প্রতিবেদনের বিপরীতে দাপ্তরিক হিসাবের চিত্র

জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ

প্রতিবেদকের নাম
  • Update Time : Sunday, March 1, 2026
  • 232 সময় দেখুন

জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ

জামালপুর প্রতিনিধি
জামালপুর সদর থানায় দোকান ঘর ভাড়া এবং জমি ক্রয় নিয়ে টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ দায়ের করেছেন মো: আবুল কালাম (৪৭) নামের এক ভুক্তভোগী। অভিযোগপত্র থেকে জানা যায়, অভিযুক্তরা হলেন গোবিন্দপুর এলাকার মো: ফজলে রাব্বী ছান্টু (২৬), মো: ফয়সাল আহম্মেদ লিটু (৩০), মো: ফকরুল হাসান টিটু (৪০), ইরাতজ আহম্মেদ (৪৬) এবং রেজাউল করিম (৩৬)।
অভিযোগকারী জানান, গত ০১-০৫-২০২৪ তারিখে তিনি ২নং বিবাদী ফয়সাল আহম্মেদ লিটুর কাছ থেকে ৩ লক্ষ টাকা জামানত দিয়ে একটি দোকান ঘর ভাড়া নেন। পরবর্তীতে বিবাদীরা দোকানসহ জমিটি বিক্রির প্রস্তাব দিলে ১৮ লক্ষ টাকায় দরদাম চূড়ান্ত হয় এবং কালাম আরও ৯ লক্ষ টাকা (মোট ১২ লক্ষ টাকা) বিবাদীকে প্রদান করেন।
টাকা লেনদেনের পর ভুক্তভোগী জমিটি রেজিস্ট্রি করে দেওয়ার কথা বললে বিবাদীরা সম্পূর্ণ টাকার কথা অস্বীকার করেন। গত ০৭/০১/২০২৬ ইং তারিখ বুধবার সকাল আনুমানিক ৯:৪৭ মিনিটে অভিযুক্তরা লাঠিসোটা নিয়ে গোবিন্দপুর বাজারে কালামের ওষুধের দোকানে (ফেলু মেডিকেল) হামলা চালায়। তারা দোকানের কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেয় এবং জোরপূর্বক দোকানের শাটার নামিয়ে দেয়। বিবাদীরা হুমকি প্রদান করে যে, দোকানের আশেপাশে কালাম বা তার পরিবারের কাউকে দেখা গেলে তাদের লাশ গুম করে ফেলা হবে।

ভুক্তভোগী আবুল কালাম বর্তমানে প্রবাসে (দেশের বাইরে) অবস্থান করছেন। তিনি জানান, তার পরিবার দেশে চরম নিরাপত্তাহীনতায় ও আতঙ্কে দিন কাটাচ্ছে। ঘটনার ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শী সাক্ষীদের সহায়তায় তিনি জামালপুর সদর থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত অভিযোগ দাখিল করেছেন।
পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD