February 6, 2026, 12:41 am
শিরোনাম :
জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সীমান্তে ৩৮ বিজিবির(বর্ডার গার্ড) কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহনে প্রেস ব্রিফিং, লে: কর্নেল ইয়াসির আরফাত হোসেন। দুর্গম থানচিতে কনকনে শীতে মানবিকতার উষ্ণতা: শীতার্ত মানুষের পাশে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) উশৈনু মারমা মামলা করতে এসে গ্রেফতার হলো ছাত্র বান্দরবানে থানচির উপজেলায় টুকটং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আতঙ্কে কোমলমতি শিক্ষার্থীরা খাগড়াছড়ির দুইশ তিন কেন্দ্রের মধ্যে ১৮৯টিই ঝুঁকিপূর্ণ তিন কেন্দ্রে ভোটের সামগ্রী আর জনবল যাবে হেলিকপ্টারে কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ১৭৪ বোতল বিদেশী মদ, ১৮ ক্যান বিয়ার ও ১৮ কেজি গাঁজা’সহ আটক-১ পেঁয়াজ চাষে ব্যস্ত পুঠিয়ার কৃষক হারিয়ে যাচ্ছে ইসলামপুরের বিশ্বখ্যাত কাঁসা শিল্প আখতার হোসেন শুধু কাউনিয়ার কৃতি সন্তান নন, তিনি সারা বাংলাদেশের সম্পদ: হাসনাত থানচিতে ভোটের হাওয়া গরম: বলি বাজারে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সীমান্তে ৩৮ বিজিবির(বর্ডার গার্ড) কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহনে প্রেস ব্রিফিং, লে: কর্নেল ইয়াসির আরফাত হোসেন।

প্রতিবেদকের নাম
  • Update Time : Thursday, February 5, 2026
  • 9 সময় দেখুন

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সীমান্তে ৩৮ বিজিবির(বর্ডার গার্ড) কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহনে প্রেস ব্রিফিং, লে: কর্নেল ইয়াসির আরফাত হোসেন।

উশৈনু মারমা
থানচি,(প্রতিনিধি)বান্দরবান,
০৫ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলিপাড়া ৩৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লে: কর্নেল ইয়াসির আরফাত হোসেন সংবাদ সম্মেলন করেন। বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারি সকাল ১০ টা থানচি সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনের সংবাদ সম্মেলনের অধিনায়ক লে: কর্নেল ইয়াসির আরফাত হোসেন
বলেন, নির্বাচনকালীন সময়ে সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি।
তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানো হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনী, নির্বাচন কমিশন ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে বিজিবি। বিশেষায়িত ক-৯ ডগ স্কোয়াড ইউনিট মোতায়েন থাকবে। নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদর দপ্তরের র‍্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং বিজিবির হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF) সর্বদা প্রস্তুত থাকবে, যা প্রয়োজনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম।
নির্বাচনের আগে ও ভোটের দিন মোতায়েন থাকবে অতিরিক্ত বিজিবি সদস্য। যে কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে জানানো হয়।
বিজিবি কর্তৃপক্ষ আশা প্রকাশ করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশবাসী একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন উপহার পাবে। সংবাদ সম্মেলনের বিজিবি উর্ধতম কর্মকর্তারা উপস্থিত ছিল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD