রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

দুর্গম থানচিতে কনকনে শীতে মানবিকতার উষ্ণতা: শীতার্ত মানুষের পাশে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) উশৈনু মারমা

প্রতিবেদকের নাম
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪০৮ সময় দেখুন
৭৭

দুর্গম থানচিতে কনকনে শীতে মানবিকতার উষ্ণতা: শীতার্ত মানুষের পাশে বলিপাড়া জোন (৩৮ বিজিবি)
উশৈনু মারমা

থানচি (বান্দরবান) প্রতিনিধি:
০৫/০২/২০২৬
বান্দরবানের দুর্গম থানচি উপজেলায় কনকনে শীতের তীব্রতা যখন জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে, ঠিক তখনই মানবিক সহায়তা নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বলিপাড়া জোন ৩৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার প্রত্যন্ত ও পাহাড়ি এলাকায় বসবাসরত অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
বলিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃক আয়োজিত এই কম্বল বিতরণ কর্মসূচিতে শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। প্রচণ্ড শীত, দুর্গম যোগাযোগ ব্যবস্থা ও দারিদ্র্যের কারণে যেসব মানুষ চরম কষ্টে দিনাতিপাত করছেন—বিশেষ করে পাহাড়ি অঞ্চলের নারী, শিশু ও বয়স্ক জনগোষ্ঠী—তাদের কথা বিবেচনায় নিয়েই এই উদ্যোগ গ্রহণ করা হয়।
কম্বল বিতরণকালে ৩৮ বিজিবির জোন কমান্ডার লে:কর্নেল মো:ইয়াসির আারাফাত হেসেন বিপিএমএস, ও জোনের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় ৩৮ বিজিবি জোন কমান্ডার লে:কর্নেল মো:ইয়াসির আরাফাত হেসেন বিপিএমএস বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক দায়িত্ব পালন করা বিজিবির অন্যতম অঙ্গীকার। শীত মৌসুমে শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে এই ধরনের সহায়তা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় শীতের সময় এই সহায়তা তাদের জন্য আশীর্বাদস্বরূপ। তারা বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
স্থানীয় সচেতন মহলের মতে, থানচির মতো দুর্গম উপজেলায় ৩৮ বিজিবির এই মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এতে বিজিবির সঙ্গে সাধারণ মানুষের আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে।
বলিপাড়া জোন (৩৮ বিজিবি) সীমান্ত নিরাপত্তার পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে দুর্গম সীমান্ত এলাকার মানুষের পাশে নিরবচ্ছিন্নভাবে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD