রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

মনোমালিন্যের জেরে বাগবিতণ্ডায় বন্ধুর চাবির আঘাতে এক অটোচালক নিহত

প্রতিবেদকের নাম
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১৫৬ সময় দেখুন
৩০

মনোমালিন্যের জেরে বাগবিতণ্ডায় বন্ধুর চাবির আঘাতে এক অটোচালক নিহত

স্টাফ রিপোর্টার
রংপুর।

আজ (২৭ জানুয়ারি) মঙ্গলবার সকাল ১০টার দিকে
রংপুর নগরীর তাতিপাড়া এলাকায় মনোমালিন্যের জেরে বাগবিতণ্ডায় বন্ধুর চাবির আঘাতে আমিনুল ইসলাম নামে ১ জন অটোচালক নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত বন্ধু বিজয় এসময় ঘটনাস্থল ত‍্যাগ করেন।

নিহত আমিনুল ইসলামের গ্রামের বাড়ি কুড়িগ্রাম। ২ জনেই তাতিপাড়া এলাকায় ভাড়া থাকতেন এবং উভয়েই অটোচালক। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিলো বলে জানা যায়।

এলাকাবাসী জানান, ৩ দিন আগে ২ জনের মধ্যে তর্ক-বিতর্কের ঘটনা ঘটে। এসময় কয়েকজন এলাকাবাসী ছাড়াছাড়ি করে মিমাংসা করে দেন। এরই জের ধরে আজ মঙ্গলবার সকালে ২ জনের মধ্যে আবারও বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এসময় হাতে থাকা চাবি দিয়ে বিজয় সজোরে আমিনুল ইসলামের বুকে আঘাত করে। আঘাতের কারণে আমিনুল ইসলাম মাটিতে লুটিয়ে পরে। এ অবস্থায় ঘটনা স্থল ত‍্যাগ করেন বিজয়। পরে এলাকাবাসী এগিয়ে এসে দেখেন আমিনুল ইসলাম মাটিতে পড়ে আছেন।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এলাকাবাসীর ফোনে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার ঘটনাটি কিভাবে এবং কেন ঘটলো তা তদন্ত করে দেখা হচ্ছে এবং হত্যাকারীকে গ্রেফতারে অভিযান চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD