রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

চট্টগ্রামে মাইজভাণ্ডার শরীফে ১২০তম বাৎসরিক ওরস শরীফ সমাপ্তি

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১৬২ সময় দেখুন
২৬

চট্টগ্রামে মাইজভাণ্ডার শরীফে ১২০তম বাৎসরিক ওরস শরীফ সমাপ্তি

চট্টগ্রাম মাইজভান্ডার থেকে রাসেদ বিল্লাহ চিশতীঃ গাউসুল আযম মাইজভান্ডারী মাওলানা শাহ্সূফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর (ক.) ১২০তম বাৎসরিক ওরস শরীফ সমাপ্তি হয়েছে।
গাউসুল আযম মাইজভান্ডারীর বাৎসরিক ওরসে প্রায় ৪০ লক্ষাধিক ভক্ত অনুসারী ভান্ডার শরীফে সমবেত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বাদ ফজর ফটিকছড়ির মাইজভাণ্ডার শরীফে গাউসুল আযম মাইজভান্ডারীর শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর রওজা শরিফে গোসল ও গিলাফ চড়ানোর মাধ্যমে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তের দরবার শরীফে আসতে থাকে।
ওরস উপলক্ষে মাইজভান্ডারে বিভিন্ন মঞ্জিলে তাওয়াল্লোদে গাউছিয়া, খতমে কুরআন, খতমে গাউসিয়া, খতমে খাজেগান, তাওয়াল্লোদে গাউসিয়া পাঠ, জিকির, মিলাদ, সেমা কাওয়ালী ও আখেরি মোনাজাত মাধ্যমে কর্মসূচি পালন করা হয়েছে।
এছাড়া ওরস শরীফে গাউসিয়া হক মন্জিলে শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের উদ্যাগে ১০ দিনব্যাপী কর্মসূচি পালন করছে।
ওরসে চট্টগ্রাম চৌধুরীর হাট ঠান্ডাছড়ি শাখা কমিটির সভাপতি আবুল কাশেম সেলিম আল মাইজভান্ডারির নেতৃত্বে নোয়াখালী জেলা থেকে কাফেলা সহকারে অগণত ভক্ত অনুসারী অংশ গ্রহণ করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD