রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

নরসিংদীর শিবপুর ভরতের কান্দি হাজী গিয়াস উদ্দিন এর বাড়ি থেকে ৩৩১ টি পুরাতন গুলি উদ্ধার করেছেন পুলিশ

প্রতিবেদকের নাম
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৩৪২ সময় দেখুন
৪৬

নরসিংদীর শিবপুর ভরতের কান্দি হাজী গিয়াস উদ্দিন এর বাড়ি থেকে ৩৩১ টি পুরাতন গুলি উদ্ধার করেছেন পুলিশ।

মোঃ কামাল হোসেন প্রধান
জেলা প্রতিনিধি (নরসিংদী)

নরসিংদীর শিবপুর উপজেলায় পুটিয়া ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ড সাবেক মেম্বার আলহাজ্ব গিয়াস উদ্দিন মোল্লার বাড়ির সামনের উঠান থেকে অদ্য ২৪ জানুয়ারি ২০২৬ ইং শনিবার সকাল প্রায় ১১ ঘটিকা সময় মাটিতে পুতে রাখা পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গুলি মাটি খুঁড়ে উদ্ধার করেছেন শিবপুর মডেল থানার পুলিশ। যানা যায়, ভরতের কান্দি হাজী গিয়াস উদ্দিন মোল্লার বাড়ির উঠানে ছোট ছোট বাচ্চারা ক্রিকেট খেলার সময় ক্রিকেট ব্যাট এর বাড়িতে মাটির নিচ থেকে একটি গুলি বের হয়ে আসে। তখন গিয়াস উদ্দিন মোল্লার ছেলে শিবপুর মডেল থানা পুলিশকে অবগত করিলে,পুলিশ এসে মাটি খুরে গুলি গুলো উদ্ধার করে শিবপুর মডেল থানার নিয়ে যান। উদ্ধারকৃত গুলির মধ্যে, ১/২৪০ টি পুরাতন মরিচা পড়া গুলি। ২/ ৩২ টি পুরাতন পিছনের অংশ মরিচা পড়া গুলি। ৩/ ৩২ টি সামনের অংশ মরিচা পড়াগুলি। ৪/ ২৭ টি পুরাতন গুলি ভাঙ্গা টুকরা অংশবিশেষ মোট ৩৩১ টি উদ্ধার কৃতগুলি শিবপুর মডেল থানার পুলিশ জব্দ করেন। আলহাজ্ব গিয়াস উদ্দিন মোল্লা পুটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক একাধিক বার মেম্বার ছিলেন,মেম্বার থাকা কালীন অবস্থায় তিনি পুটিয়া ইউনিয়নে বিভিন্ন অপরাধী দের সাথে মোকাবেলা করিয়া আরবি মেম্বার হিসেবে খেতাব বর্জন করেন। তিনি বর্তমানে বার্ধক্য জনিত কারণে অসুস্থ এবং দুই চোখে দেখেন না,বয়স প্রায় ৮০ তাহার সন্তানেরা প্রবাসী এবং কর্মজীবন নিয়ে ব্যস্ততার মধ্যে জীবন যাপন করেন। কে বা কারা,কি কারণে গুলি গুলো উনার বাড়িতে মাটির নিচে পুতে রেখেছে তার কোন সঠিক তথ্য পাওয়া যায়নি। এলাকাবাসীর ধারণা করেছেন আলহাজ্ব গিয়াস উদ্দিন মোল্লাকে হেয় প্রতি পূর্ণ ও মান সম্মান খুন্ন করার জন্য শত্রুতার জের হিসাবে এগুলো পুতে রাখতে পারে। ২৪ শে আগস্ট ২০২৪ ইং সনে নরসিংদীর জেল হাজত ও থানা লুটের বিভিন্ন অস্ত্র গুলি ও আসবাবপত্র ভরতের কান্দি গ্রাম থেকে নরসিংদীর জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) ও শিবপুর মডেল থানার পুলিশ খবর পেয়ে পরিত্যক্ত হিসেবে উদ্ধার করে নিয়ে যান। ভরতের কান্দি গ্রামটি বহিরাগত সন্ত্রাসীদের আশ্রয়স্থল হিসাবে পরিচিতি লাভ করেছে বর্তমানে। এ গ্রামটিতে কিছুসংখ্যক স্থানীয় ও বহিরাগত ব্যক্তিরা মাদক,অবৈধ অস্ত্র,সন্ত্রাসী কর্মকাণ্ড সহ সকল অপরাধ দিবারাত্র দলবদ্ধ ভাবে ওপেন চলমান থাকলেও স্থানীয়রা নিরাপত্তার অভাবে মিথ্যা মামলা,হামলার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। এলাকাবাসী উদ্যোতন প্রশাসন এর যৌথ চিরুনি অভিযানের জন্য সুদৃষ্টি কামনা করছেন। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কোহিনুর মিয়া বলেন, শিবপুর মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা বর্তমান স্বাভাবিক আছে,শিবপুর মডেল থানার পুলিশ দিবারাত্র পরিশ্রম করে যাচ্ছেন,অপরাধী যে কেউ হোক অপরাধ করিলে অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD