রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

উর্বর কৃষি জমির মাটি উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ২৭৭ সময় দেখুন
৩৮

উর্বর কৃষি জমির মাটি উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ

উর্বর কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে রংপুরের তারাগঞ্জে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে মোবাইল কোর্ট। আজ মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটে হাড়িয়ারকুঠি ইউনিয়নের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

এ সময় ব্যক্তিগত মালিকানাধীন কৃষি জমি থেকে মাটি তোলার অপরাধে মোঃ আরিফুজ্জামান (৩৫) নামের ওই ব্যক্তিকে হাতেনাতে ধরা হয়। তার বাড়ি কিসামত মেনানগর জুম্মাপাড়া, ডাঙ্গীরহাট, তারাগঞ্জ, রংপুর। তার পিতার নাম ওবায়দুল্লাহ।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত করে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং জরিমানার টাকা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও একজিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোনাববর হোসেন জানান, এ ধরনের অবৈধ মাটি উত্তোলন কৃষি জমির উর্বরতা নষ্ট করে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD