রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক-২

প্রতিবেদকের নাম
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৩০৭ সময় দেখুন
৩৬

কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক-২

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র বহনের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, অদ্য ১৯ জানুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে চান্দিনা থানাধীন মাধাইয়া বাজার এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ঢাকা-গামী লেনে চেকপোস্ট কার্যক্রম শুরু করা হয়। রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে কুমিল্লা থেকে ঢাকার দিকে আসা এশিয়া এয়ারকন এসি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৬৯৮৬) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসটির ডি-৩ ও ডি-৪ নম্বর সিটের উপরের বক্সে রাখা একটি কাপড়ের শপিং ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডি-৪ নম্বর সিটে বসা যাত্রী চিশতি (পিতা: গুলজার রহমান, সাং: দক্ষিণ খোলা, থানা: বন্দর, জেলা: নারায়ণগঞ্জ) এবং ডি-৩ নম্বর সিটে বসা হাবিবুর রহমান শাকিল (পিতা: বুলবুল মিয়া, সাং: মনার কান্দি, থানা: সোনারগাঁও, জেলা: নারায়ণগঞ্জ)–কে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা অসংলগ্ন ও পরস্পর বিরোধী তথ্য প্রদান করে।
পরবর্তীতে তাদের ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে অস্ত্র কেনাবেচা সংক্রান্ত তথ্য পাওয়া যায়। সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে যে, উভয়ে যোগসাজশে কুমিল্লা থেকে অস্ত্রটি ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে নারায়ণগঞ্জে নিয়ে যাচ্ছিল।
পরে রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে উদ্ধারকৃত একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং আসামিদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, এ ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা চান্দিনা থানায় মামলা দায়ের শেষে মঙ্গলবার সকালে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD