রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

পেনসিলভেনিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধিদের শপথ

প্রতিবেদকের নাম
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১৫২ সময় দেখুন
৩৩

পেনসিলভেনিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধিদের শপথ

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ পেনসিলভেনিয়ার বিভিন্ন টাউনশিপ ও বরোর নির্বাচনে বিজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধিরা সম্প্রতি শপথ গ্রহণ করেছেন। খবর আইবিএননিউজ ।
গত ৫ জানুয়ারি ২০২৬,সোমবার,আপার ডারবি টাউনশিপের কোষাধ্যক্ষ হিসেবে শপথ নেন সাইদুজ্জামান ড্যানি এবং ৭ম ডিস্ট্রিক্টের কাউন্সিলওম্যান হিসেবে সায়মা দিশা। একই দিনে হ্যাটফিল্ড টাউনশিপের ওয়ার্ড–৩-এর কমিশনার হিসেবে শপথ নেন শহিদুল পার্থ এবং হ্যাটফিল্ড বরোর কাউন্সিল সদস্য হিসেবে দায়িত্ব নেন সৈয়দা হক। পরবর্তীতে কমিশনারদের ভোটে শহিদুল পার্থ নির্বাচিত হন বোর্ড অব কমিশনার্সের ভাইস প্রেসিডেন্ট।
এছাড়াও ল্যান্সডেল বরো কাউন্সিল সদস্য হিসেবে শপথ নেন রাফিয়া রাজ্জাক, যিনি পরবর্তীতে কমিশনারদের ভোটে বোর্ড অব কমিশনার্সের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।
এই শপথ গ্রহণ অনুষ্ঠানগুলো বাংলাদেশি কমিউনিটির জন্য ছিল এক ঐতিহাসিক ও গর্বের মুহূর্ত। প্রত‍্যকেই শপথ গ্রহণ করেন পবিত্র কোরআন হাতে নিয়ে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, আপার ডারবি, হ্যাটফিল্ড ও ল্যান্সডেল বরোতে তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত নারী প্রথমবারের মতো মুসলিম আমেরিকান হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেছেন।
নির্বাচিত প্রতিনিধিরা একসঙ্গে কাজ করে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD