রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

বড়দিন ও থর্টি ফার্স্ট নাইট উদযাপনের উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলা পুলিশের নিরাপত্তা বিষয়ক মতবিনিময়

প্রতিবেদকের নাম
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৪০৪ সময় দেখুন
৩৭

বড়দিন ও থর্টি ফার্স্ট নাইট উদযাপনের উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলা পুলিশের নিরাপত্তা বিষয়ক মতবিনিময়

মোঃমাসুদ রানা,
খাগড়াছড়ি প্রতিনিধিঃ

আসন্ন শুভ বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলা পুলিশের এক বিশেষ নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২১শে ডিসেম্বর দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম) এর সভাপতিত্বে মতিবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার আসন্ন বড়দিন অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে খাগড়াছড়ি জেলা পুলিশের পক্ষ থেকে গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কথা তুলে ধরেন। তিনি গির্জার পরিচালক ও ধর্মীয় নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং উৎসব চলাকালীন যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক থাকার আশ্বাস প্রদান করেন।

একই সাথে পুলিশ সুপার বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি নাশকতাকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) গণকে নির্দেশ দেন।

উক্ত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং বিভিন্ন চার্চের প্রতিনিধিগণ উপস্থিত থেকে উৎসবের নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় খ্রিস্টান ধর্মীয় উপাসনালয়ের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বড়দিন উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD